• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

হানড্রেডে যাকে নিয়ে এত শোরগোল, তার খেলা নিয়েই সংশয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০২৬, ১১:০৩
অ+
অ-
হানড্রেডে যাকে নিয়ে এত শোরগোল, তার খেলা নিয়েই সংশয়

পাকিস্তানের আবরার আহমেদকে দ্য হানড্রেডের নিলামে কিনেছে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স লিডস। তারপর থেকে তোপের মুখে পড়েছে আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাদের বয়কেটর ডাক দিয়েছেন ভারতীয় সমর্থকরা। কিন্তু যাকে নিয়ে এত শোরগোল, তার খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

বিজ্ঞাপন

গত রোববার লন্ডনে অনুষ্ঠিত নিলামে আবরারকে ১ লাখ ৯০ হাজার পাউন্ডে কিনেছে লিডস। কিন্তু আন্তর্জাতিক ব্যস্ততার কারণে সম্ভবত দলটির জার্সি গায়ে দিতে পারবেন না তিনি। পাকিস্তান ১৫ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজে দুটি টেস্ট খেলবে। প্রায় একই সময় ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত চলবে দ্য হানড্রেড। জাতীয় দলের খেলা থাকার কারণে আবরারকে পিসিবি অনাপত্তিপত্র (এনওসি) দেবে না বলে ধারণা করা হচ্ছে।

এক সূত্রের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলেছে, ‘পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে। সেই বাস্তবতায় দ্য হানড্রেডে তার না-ও খেলা হতে পারে।’ তবে ইংল্যান্ডের এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আবরারের খেলা সম্ভাবনা পুরোপুরি উড়িয়েও দেননি তিনি,  ‘এটা অনেক বড় অংকের টাকা। তার এজেন্ট নিলামে তার নাম রেখেছিল, তার মানে সে এনওসি পেতে আত্মবিশ্বাসী ছিল। পিসিবি প্রধানের সঙ্গে ভালো সম্পর্ক থাকা অল্প কয়েকজন ক্রিকেটারদের মধ্যে সে একজন। দ্য হানড্রেডে তার খেলার সম্ভাবনা ৫০-৫০।’

আবরারকে দলে নেওয়ার ব্যাপারে সানরাইজার্স কোচ ড্যানিয়েল ভেট্টরি বিবিসি স্পোর্টসকে বললেন, ‘সে (আবরার আহমেদ) তার বৈচিত্র্যের দিক থেকে অনন্য এবং অনেক খেলোয়াড়, বিশেষ করে ঘরোয়া ক্রিকেটাররা তাকে আগে সেভাবে দেখেনি।’ তিনি আরও জানান যে, পাকিস্তানি খেলোয়াড়দের ঘিরে থাকা জল্পনা সম্পর্কে তিনি ‘অবহিত’ ছিলেন। তবে তিনি স্পষ্ট করে দেন যে, পাকিস্তানিদের দলে না নেওয়ার ব্যাপারে তাকে কোনো নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। প্রধান কোচের কথা, ‘আমরা যখন নিলামে আসি, তখন প্রতিটি খেলোয়াড়ই আমাদের জন্য উন্মুক্ত ছিল। যখনই এই বিকল্পটি সামনে আসে— আন্তর্জাতিক দলগুলোর অনেক ভালো স্পিনার সেখানে অপশন হিসেবে থাকলেও আবরারই ছিল আমাদের অগ্রাধিকার।"

বিজ্ঞাপন

নিলামে বিক্রি হওয়া দ্বিতীয় পাকিস্তানি খেলোয়াড় ছিলেন আবরার। তার আগে বার্মিংহাম ফিনিক্স ১৪০,০০০ পাউন্ডে আরেক রহস্যময় স্পিনার উসমান তারিককে দলে নেয়। অবশ্য ফিনিক্স দলের সঙ্গে আইপিএলের কোনো সংযোগ নেই। 

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটপাকিস্তান ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম

রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ