• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বড় জয়ে সিরিজ সমতায় নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৬, ১৬:৩২
অ+
অ-
বড় জয়ে সিরিজ সমতায় নিউজিল্যান্ড

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে পাত্তাই দিল না নিউজিল্যান্ড। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৫ রান করে কিউইরা। জবাবে মাত্র ১০৭ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ফলে ৫৮ রানের বড় ব্যবধানে জিতে ১-১ ব্যবধানে সিরিজ সমতায় ফিরল স্বাগতিক নিউজিল্যান্ড।

বিজ্ঞাপন

ম্যাচের শুরুতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কেশব মাহারাজ। ব্যাটিংয়ে নেমে কিউইদের হয়ে ফিফটির দেখা পান ওপেনার ডেভন কনওয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন জশ ক্লার্কসন। এছাড়া নিক কেলি ২১ ও দলনেতা মিচেল স্যান্টনার ২০ রান করেন। বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা পূরণ করতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন উইয়ান মুল্ডার। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন চারজন বোলার।

রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি প্রোটিয়া ব্যাটাররা। শেষ পর্যন্ত মাত্র ১০৭ রানেই গুটিয়ে যায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন জর্জ লিন্ডে। এছাড়া উইয়ান মুল্ডার ১৬, রুবিন হারমান ১৯, জেসন স্মিথ ১২ ও ডিয়ান ফরেস্টার ১০ রান করেন। বাকিরা দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন লকি ফার্গুসন ও বেন সিয়ার্স। মিচেল স্যান্টনার নেন দুটি উইকেট। আর একটি করে উইকেট নেন দুজন বোলার।

এমএমএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটনিউজিল্যান্ড ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নিউজিল্যান্ড সিরিজের শুরুতে দক্ষিণ আফ্রিকার দলেও চোটের ধাক্কা

নিউজিল্যান্ড সিরিজের শুরুতে দক্ষিণ আফ্রিকার দলেও চোটের ধাক্কা

ঘরের মাঠে বড় হারের পর নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

ঘরের মাঠে বড় হারের পর নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

দুই দলই সেমিতে খেললেও ইংল্যান্ডের চেয়ে বেশি অর্থ পেয়েছে দক্ষিণ আফ্রিকা

দুই দলই সেমিতে খেললেও ইংল্যান্ডের চেয়ে বেশি অর্থ পেয়েছে দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকাকে ‘সবচেয়ে বোকা দল’ বললেন ভন

দক্ষিণ আফ্রিকাকে ‘সবচেয়ে বোকা দল’ বললেন ভন