বিজ্ঞাপন

শান্ত-লিটনদের ফিটনেস ট্রেনিং নিয়ে যা বললেন ট্রেইনার

অ+
অ-
শান্ত-লিটনদের ফিটনেস ট্রেনিং নিয়ে যা বললেন ট্রেইনার

চলতি মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে ফিটনেস ক্যাম্প করছেন ক্রিকেটাররা। যেখানে যোগ দিয়েছেন জাতীয় দল এবং এর আশেপাশে থাকা ক্রিকেটাররা। বিশেষ এই ক্যাম্পের উদ্দেশ্য এবং গুরুত্ব নিয়ে আজ (২ এপ্রিল) গণমাধ্যমে কথা বলেছেন বিসিবির ফিটনেস ট্রেইনার ইয়াকুব চৌধুরি ডালিম।

বিজ্ঞাপন

তিনি বলেন, 'এটা হচ্ছে কম্বাইন ফিটনেস সেশন। এখানে ব্যাটারদের এ্যারোবিক ফিটনেসের দিকে আমরা জোর দিচ্ছি যাতে কম সময়ে অনেকটা দূরত্ব কাভার করতে পারে। এ কারণে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং করছি। ওভারঅল সবারই ফিটনেস লেভেল হাই। গত এক সপ্তাহ যাবত তারা খুব ভালো কন্ডিশনে আছে। আমি এবং আমার কলিগ (ইফতেখার ইফতি) দুজন সমন্বয় করে এই ফিটনেস ট্রেনিং চালাচ্ছি। স্ট্রেন্থ, রানিং, ফ্লেক্সিবিলিটি—সবকিছুই আমরা এই সেশনে রাখছি। এতে করে আমি বিশ্বাস করি যে তাদের ফিটনেস লেভেল অনেক হাই হবে।'

ফাঁকা সময় বের করে সেটা ফিটনেসে কাজে লাগিয়েছে টিম ম্যানেজমেন্ট, 'আসলে আমাদের শিডিউলটা এত টাইট থাকে যে আসলে উইন্ডোটা বের করা অনেক জটিল হয়। কোচের রিকমেন্ডেশনের মাধ্যমে আমরা একটা উইন্ডো বের করেছি যাতে করে একটা সপ্তাহ যেন আমরা বিশেষভাবে কাজ করতে পারি, যাতে তাদের ফিটনেস লেভেল হাই থাকে৷'

প্রতিদিন টানা ৫-৬ ঘণ্টা অনুশীলন খেলোয়াড়দের জন্য হিতে-বিপরীত হতে পারে কি না, সে প্রশ্নের উত্তরে ফিটনেস ট্রেইনার ডালিম বলেন, 'ওভার ট্রেনিং বা ফ্যাটিগ, সেটাও কিন্তু আমরা ক্যালকুলেশন করছি। এখানে আসলে ওভার ট্রেনিং যাতে না হয় সেটা আমরা ওদের লোড ক্যালকুলেশন করছি। কার কতটুকু লোড করা দরকার, সেই লোড-ওভারলোড হিসাব রেখেই ট্রেনিং করাচ্ছি। কারণ আপনারা জানেন, সিরিজ শুরুর আগে ওই পরিমাণ ফিট না থাকলে ম্যাচগুলো খেলা অনেক কঠিন।'

বিজ্ঞাপন

এসএইচ/এইচজেএস