বিজ্ঞাপন

মুম্বাইয়ের বিপদ বাড়ালেন হার্দিক

অ+
অ-
মুম্বাইয়ের বিপদ বাড়ালেন হার্দিক

গতকাল শনিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এর ম্যাচে একাদশে ছিলেন না হার্দিক পান্ডিয়া। এদিন দলকে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব। হার্দিকের অনুপস্থিতিতে হেরেছে দল। আগামী মঙ্গলবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে কি হার্দিককে পাবে মুম্বাই?

বিজ্ঞাপন

শনিবার টসের পরই সূর্যকুমার জানিয়ে দিয়েছিলেন হার্দিকের খেলতে না পারার কারণ। তিনি বলেন, 'হার্দিক সুস্থ নয়। ওকে দেখেও সুস্থ মনে হচ্ছে না। তাই এই ম্যাচটা সে খেলতে পারছে না। এ জন্য আমাকে নেতৃত্ব দিতে হচ্ছে।'

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হার্দিককে নিয়ে উদ্বেগের কিছু নেই। অসুস্থ থাকায় শনিবার তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় মুম্বাই।

হার্দিকের ভাইরাল জ্বর হয়েছে। শরীর কিছুটা দুর্বল। চিকিৎসা চলছে ভারতীয় দলের এই অলরাউন্ডারের। তবে রাজস্থানের বিপক্ষে হার্দিকের খেলতে সমস্যা হবে না বলে মনে করছে মুম্বাই। দলের সঙ্গে গুয়াহাটি যাবেন হার্দিক।

বিজ্ঞাপন

দিল্লির কাছে হেরে কিছুটা চাপে পড়ে গেছে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই। তাই রাজস্থানের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচ মুম্বাইয়ের জন্য গুরুত্বপূর্ণ।

এইচজেএস