বিজ্ঞাপন

‘ভুলবশত’ দলে নেওয়া সেই ক্রিকেটার এখন সর্বোচ্চ রানসংগ্রাহক

অ+
অ-
‘ভুলবশত’ দলে নেওয়া সেই ক্রিকেটার এখন সর্বোচ্চ রানসংগ্রাহক

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আগেই বিদায় নিয়েছিল পাকিস্তান। দলীয় ব্যর্থতার মাঝেও টুর্নামেন্ট শেষে জ্বলজ্বল করছিল ওপেনার সাহিবজাদা ফারহানের নাম। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমে সর্বোচ্চ রান (৩৮৩) করেছেন। সেই ফর্ম ধরে রেখেছেন নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএলেও। যদিও তাকে নাকি ‘ভুলবশত’ দলে নিয়েছিল মুলতান সুলতান্স।

বিজ্ঞাপন

সম্প্রতি মুলতান সুলতান্সের সাবেক মালিক আলি তারিন সামাজিক মাধ্যমে প্রশংসা করেছেন দলটির দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও স্টিভেন স্মিথের। যদিও এর পাশাপাশি তিনি কৃতজ্ঞতা জানান সিয়ালকোট স্ট্যালিয়ঞ্জ ফ্র্যাঞ্চাইজির মালিক কামিল খানকে। যে ফ্র্যাঞ্চাইজি ফেব্রুয়ারির নিলামে বর্তমান স্কোয়াড গঠন করেছিল। পরে দ্রুত মালিকানা পরিবর্তন হয়ে সেটি গোহর শাহের হাতে যায় এবং তিনি দলের নাম পরিবর্তন করে মুলতান সুলতান্স রাখেন।

যদিও আলি তারিনের সেই মন্তব্যের জবাবে গোহর শাহ ‘ভুয়া সংবাদ’ বলে দাবি করেছেন। মুলতানের বিভিন্ন খেলোয়াড় দলে নেওয়ার পেছনে কারা কাজ করেছেন সেটি উল্লেখ করেন তিনি। গোহর জানান, বর্তমান প্রধান কোচ টিম পেইন পাঁচজন খেলোয়াড় নির্বাচনে ভূমিকা রেখেছেন, যার মধ্যে স্টিভ স্মিথের নামও ছিল। এর মধ্য দিয়ে তিনি বোঝাতে চান– স্কোয়াড গঠনে কামিল খানের ভূমিকা ছিল না। তবে সাহিবজাদা ফারহান যে তাদের পরিকল্পনায় ছিলেন না সেটাই প্রকাশ্যে আসে গোহরের পরবর্তী মন্তব্যে।

বিজ্ঞাপন

ফারহানকে মুলতানের স্কোয়াডে নেওয়ার প্রসঙ্গে গোহর বলেন, ‘এটি ছিল একটি আকস্মিক নির্বাচন। হাসান চিমা ইসলামাবাদের বাজেট ও অন্যান্য পছন্দে প্রভাব ফেলতে দাম বাড়ানোর চেষ্টা করছিলেন। শুরুতে তিনি (ফারহান) সিয়ালকোট স্ট্যালিয়ঞ্জের পরিকল্পনায় ছিলেন না।’ নিলামের সময় সিয়ালকোটের পরিকল্পনা প্যানেলে ছিলেন হাসান চিমা, অন্যদিকে গোহর শাহ কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের টেবিলে ছিলেন। পরে সিয়ালকোট ফ্র্যাঞ্চাইজি ব্যাংক থেকে দেউলিয়া ঘোষিত হলে তাদের পরিবর্তে মালিকানা পান গোহর, নাম দেন মুলতান সুলতান্স। সবমিলিয়ে দাম বাড়ানোর চেষ্টা এবং ইসলামাবাদের ওপর চাপ সৃষ্টি করতে গিয়ে ফ্র্যাঞ্চাইজিটির দলে নিতে হয় ফারহানকে।

এদিকে, গত বছর ঘরোয়া টুর্নামেন্টে বেশ ফর্মে থাকলেও ফারহান পিএসএলের নিলামে অবিক্রিত ছিলেন। পরে রিপ্লেসমেন্ট খেলোয়াড় হিসেবে ইসলামাবাদ ইউনাইটেডে যোগ দিয়ে তৃতীয়বারের মতো দলটির হয়ে খেলেন (এর আগে ২০১৮-১৯ মৌসুমে খেলেছিলেন)। এ ছাড়া তিনি ২০২২ সালে করাচি কিংস এবং ২০২৪ সালে খেলেন লাহোর কালান্দার্সের জার্সিতে।

কোহলির রেকর্ডে ভাগ বসিয়ে বাবরের পেছনে ছুটছেন ফারহান

চলমান পিএসএলে কয়েকদিন আগে মুলতানের জার্সিতে ফারহান টি-টোয়েন্টি ক্রিকেটে তার নবম সেঞ্চুরি করেন। তার অপরাজিত ১০৬ রানে ভর করে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে ২২৬ রান তাড়া করে জিতে মুলতান। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি সাত ম্যাচে ৩৮৩ রান করে বিরাট কোহলির এক আসরে করা সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দেন। পিএসএলে এখন পর্যন্ত সর্বোচ্চ এই রানসংগ্রাহক ৫ ম্যাচে ৫৮ গড়ে ২৩২ রান করেছেন। ১৮০ রান নিয়ে তার পেছনে আছেন সামির মিনহাস।

বিজ্ঞাপন

এএইচএস