বিজ্ঞাপন

রাজস্থান ম্যানেজারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড

অ+
অ-
রাজস্থান ম্যানেজারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড

দুর্নীতিবিরোধী প্রটোকল লংঘনের অভিযোগ উঠেছে রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজার রমি ভিন্দরের বিরুদ্ধে। এই ব্যাপারে তদন্ত করতে প্রথম পদক্ষেপ নিলো ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।

বিজ্ঞাপন

গত শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ চলাকালে রাজস্থানের ডাগআউটে তারকা ক্রিকেটার বৈভব সূর্যবংশীর পাশে বসে ভিন্দরের মোবাইল ফোন ব্যবহারের একটি ভিডিও সোশাল মিডিয়ায় আলোড়ন তোলে। সাবেক আইপিএল চেয়ারম্যান ললিত মোদি এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন।

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই-এর দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিট (আকসু) ভিন্দরকে একটি নোটিশ পাঠিয়েছে। তদন্তের অংশ হিসেবে ভিন্দরকে ৪৮ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। কেন তিনি ফোন ব্যবহার করছিলেন, সেই ব্যাখ্যা চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আইপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান অরুণ ধুমাল এই গণমাধ্যমকে বলেন, ‘আমরা আকসুকে তদন্ত করতে বলেছি এবং এই ঘটনার ওপর একটি রিপোর্ট দেবে তারা।’

প্রাথমিকভাবে জানা গেছে, স্বাস্থ্যগত সমস্যার কারণে ফোন ব্যবহার করছিলেন ভিন্দর। অতীতেও গুরুতর স্বাস্থ্যগত সমস্যায় পড়েছিলেন রাজস্থানের টিম ম্যানেজার। এমনকি ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে লম্বা সময় নাগপুরের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আর স্বাস্থ্যগত কারণে তাকে ডাগআউটে ফোন নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানা গেছে।

একটি সূত্রে গণমাধ্যমটি বলেছে, ‘স্বাস্থ্য সমস্যায় ১০ কেজির বেশি ওজন হারিয়েছেন রমি। তার অ্যাজমাও আছে, এ কারণে তাকে দীর্ঘ পথ হাঁটতে এবং সিঁড়ি বেয়ে না উঠতে বলা হয়েছে। তিনি দলের সঙ্গে আছেন এবং ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বিভিন্ন ভূমিকা পালন করেছেন। তিনি নিয়মকানুন জানেন। এছাড়া প্রটোকল অনুযায়ী মোবাইল ফোন ও ল্যাপটপ রাখা অনুমোদিত। একমাত্র সমস্যা ফোন ব্যবহার করা। সে কোনো কল করেনি, আবার কল রিসিভও করেনি। সে কেবল তার ফোন স্ক্রলিং করছিল। তার হাতে সময় আছে। আকসু কর্মকর্তাদের কাছে তিনি তার দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন।’ তার আশা, রমির স্বাস্থ্য সমস্যার কথা বিবেচনা করে আকসু কর্মকর্তারা একটা সিদ্ধান্ত নেবেন।  

বিজ্ঞাপন

এফএইচএম/