ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের মাঝপথে বড় পরিবর্তন আনল সানরাইজার্স হায়দরাবাদ। চোটের কারণে ছিটকে যাওয়া ইংলিশ পেসার ব্রাইডন কার্সের পরিবর্তে লঙ্কান বাঁহাতি পেসার দিলশান মদুশঙ্কাকে দলে নিয়েছে কাব্য মারানের দল।
বিজ্ঞাপন
আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, ২০২৬ আসরের বাকি অংশের জন্য ৭৫ লাখ রুপির বিনিময়ে হায়দরাবাদে যোগ দিচ্ছেন মদুশঙ্কা। এর আগে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও আইপিএলে খেলেছেন।
২৫ বছর বয়সী এই বাঁহাতি পেসার শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত ১টি টেস্ট, ২৮টি ওয়ানডে এবং ১৯টি টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার ঝুলিতে রয়েছে ৭০টি উইকেট। বিশেষ করে নতুন বলে সুইং করানোর দক্ষতার কারণে কার্সের উপযুক্ত বিকল্প হিসেবে তাকে বেছে নিয়েছে হায়দরাবাদ ম্যানেজমেন্ট।
টানা ম্যাচ আর চোটের মিছিলে মদুশঙ্কার এই অন্তর্ভুক্তি হায়দরাবাদের প্লে-অফ দৌড়ে নতুন গতি আনবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
বিজ্ঞাপন
এমএমএম/
