• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

রিচার্লিসনের গোলে লিভারপুলের মাঠে পয়েন্ট পেল টটেনহাম

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ০৭:৪২
অ+
অ-
রিচার্লিসনের গোলে লিভারপুলের মাঠে পয়েন্ট পেল টটেনহাম

মাঠে টটেনহামের সাম্প্রতিক পারফরম্যান্স শোচনীয়। লিভারপুলের কাছে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ষষ্ঠ ম্যাচ হারের শঙ্কায় ছিল তারা। কিন্তু একেবারে শেষ মিনিটে রিচার্লিসনের গোলে স্পাররা পয়েন্ট উদ্ধার করল।

বিজ্ঞাপন

গতকাল (রোববার) অ্যানফিল্ডে ১-১ গোলে ড্র করেছে টটেনহাম। শেষ দিকে গোল লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার আশায় বড় ধাক্কা দিলো। 

বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে র‌্যান্ডাল কোলো পাস দেন রিচার্লিসনকে। ব্রাজিলের এই খেলোয়াড় তার আন্তর্জাতিক সতীর্থ আলিসন বেকারকে পরাস্ত করেন। পাঁচ ম্যাচে প্রথম পয়েন্ট পেয়ে উল্লাসে মাতেন স্পারদের অন্তর্বর্তীকালীন কোচ ইগো টিউডর।

এই ফল যে ক্রোয়েশিয়ান কোচের জায়গা মজবুত করল তা নয়। এখনো তারা খাদের কিনারায়। তবে এই পয়েন্ট নিয়ে রেলিগেশন অঞ্চল থেকে কিছুটা নিরাপদ অবস্থানে থাকল।

বিজ্ঞাপন

প্রথমার্ধে লিভারপুল লিড নেয়। আবার গোলকিপারের দুর্বল পারফরম্যান্সে গোল হজম করে টটেনহাম। ১৮তম মিনিটের ফ্রি কিকে ডমিনিক সোবোসলাইর শট থামাতে ব্যর্থ হন গুগলিয়েলমো ভিকারিও।

এনিয়ে সোবোসলাই এক মৌসুমে চারটি ফ্রি কিক গোল করলেন। লিভারপুলের জার্সিতে তার চেয়ে বেশি পাঁচটি ফ্রি কিক গোল করেছেন ডেভিড বেকহাম (২০০০-০১) ও লরেন রবার্ট (২০০১-০২)। 

লিভারপুল ৩০ ম্যাচ খেলে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে। চারে থাকা অ্যাস্টন ভিলার চেয়ে ২ পয়েন্ট পেছনে তারা।

বিজ্ঞাপন

এদিকে চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে থাকা দুই দল ম্যানইউ ও অ্যাস্টন ভিলা মুখোমুখি হয় ওল্ড ট্রাফোর্ডে। ব্রুনো ফের্নান্দেসের জোড়া অ্যাসিস্টে ৩-১ গোলের বড় জয়ে ইউরোপের শীর্ষ ফুটবল খেলার দৌড়ে বড় ধাপ ফেলল ম্যানইউ।

৫৩ মিনিটে কাসেমিরো গোলমুখ খোলেন। রস বার্কলি ৬৪ মিনিটে ভিলাকে সমতায় ফেরান। তারপর দ্রুত দুটি গোল করে জয় নিশ্চিত করে ইউনাইটেড। ৭১ মিনিটে ম্যাথিউস কুনহা ও ৮১ মিনিটে বেঞ্জামিন সেসকো করেন গোল।

৩০ ম্যাচে ৫৪ পয়েন্ট ম্যানইউর। তিনে থাকা এই ক্লাবের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে থেকে চারে ভিলা (৫১)।

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফুটবলইংলিশ প্রিমিয়ার লিগটটেনহ্যামলিভারপুল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হচ্ছে না ফিনালিসিমা

হচ্ছে না ফিনালিসিমা

ক্যাবরেরার দলে নেই জিকো, অনেক দিন পর ফিরলেন বিশ্বনাথ

ক্যাবরেরার দলে নেই জিকো, অনেক দিন পর ফিরলেন বিশ্বনাথ

চেলসি ম্যাচে অদ্ভুত ঘটনা, রেফারিকে মাঝে রেখে শলাপরামর্শ করলেন ফুটবলাররা

চেলসি ম্যাচে অদ্ভুত ঘটনা, রেফারিকে মাঝে রেখে শলাপরামর্শ করলেন ফুটবলাররা

ম্যানসিটির শিরোপার দৌড় কি শেষ, যা বললেন গার্দিওলা

ম্যানসিটির শিরোপার দৌড় কি শেষ, যা বললেন গার্দিওলা