বিজ্ঞাপন

২০২৬ বিশ্বকাপে খেলবে ইরান: ফিফা প্রেসিডেন্ট

অ+
অ-
২০২৬ বিশ্বকাপে খেলবে ইরান: ফিফা প্রেসিডেন্ট

ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধাবস্থা এবং কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। আজ তুরস্কে ইরান ও কোস্টারিকার মধ্যকার একটি প্রীতি ম্যাচ চলাকালে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

বিজ্ঞাপন

সম্প্রতি গুঞ্জন উঠেছিল যে, নিরাপত্তার কারণে ইরান বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে। এর আগে তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে নেওয়ার আবেদনও করে ইরান। ইনফান্তিনো সাফ জানিয়ে দিয়েছিলেন, ফিফার কাছে কোনো প্ল্যান বি নেই। তবে এবার ইরানের না খেলার শঙ্কা উড়িয়ে দিলেন ফিফা প্রেসিডেন্ট।

জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ইরান বিশ্বকাপে থাকবে এবং পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তারা আমেরিকাতেই তাদের ম্যাচগুলো খেলবে। ফুটবলের শক্তি দিয়ে আমরা বাধা দূর করতে চাই।’

তিনি আরও জানান যে, ব্যক্তিগতভাবে মার্কিন প্রশাসনের সাথে কথা বলেছেন তিনি। হোয়াইট হাউস থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে, ইরানি প্রতিনিধি দল এবং ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশে কোনো বাধা থাকবে না এবং তাদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হবে।

বিজ্ঞাপন

যদিও কিছুদিন আগে ইরানের ক্রীড়ামন্ত্রী রাজনৈতিক কারণে বিশ্বকাপে না খেলার ইঙ্গিত দিয়েছিলেন। তবে ফিফা প্রেসিডেন্টের আজকের এই সরাসরি হস্তক্ষেপ এবং খেলোয়াড় ও কোচের সাথে আলোচনার পর পরিস্থিতি ইতিবাচক দিকে মোড় নিয়েছে।

এমএমএম/