• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পাবনা

পাবনায় তেলবাহী লরির চাপায় ২ যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপাবনা
২১ মে ২০২৪, ২১:৪১
অ+
অ-
পাবনায় তেলবাহী লরির চাপায় ২ যুবক নিহত

পাবনার সুজানগর উপজেলায় তেলবাহী লরির চাপায় দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ মে) রাত ৮টার দিকে সুজানগর থানার সামনের মোড়ে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন সুজানগরের পৌর এলাকার চর সুজানগরের নবাব আলী খানের ছেলে কামরুল ইসলাম (৩৮) ও পৌর এলাকার মসজিদ পাড়ার মৃত বক্কর হোসেনের ছেলে আব্দুল মান্নান (৪০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাতে সুজানগর থানার সামনের মোড়ে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে কথা বলছিলেন কামরুল ইসলাম ও আব্দুল মান্নান। এ সময় সুজানগরের বাজারের দিক থেকে নাজিরগঞ্জের দিকে যাচ্ছিল তেলবাহী ট্রাকটি। ট্রাকটি বাজারের সড়ক থেকে বাঁধের সড়কে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় ট্রাকের নীচ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, তেলবাহী ট্রাক চাপায় দুইজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

রাকিব হাসনাত/এএএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনামৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর