• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নাটোর

নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনাটোর
৪ নভেম্বর ২০২৫, ১৮:৫১
অ+
অ-
নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফারজানা শারমিন পুতুলকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। মনোনয়ন ঘোষণার পর মনোনয়নবঞ্চিত ডা. ইয়াসির আরশাদ রাজনের সমর্থকদের ওপর হামলার প্রতিবাদ ও ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজনের সমর্থকেরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে লালপুর উপজেলা পরিষদ চত্বর থেকে রাজন সমর্থকেরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গোপালপুর বাজার হয়ে গোপালপুর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে তারা লালপুর-বনপাড়া আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় প্রায় আধা ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।

বিক্ষোভে গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পারুল আক্তার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেনসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, নাটোর-১ আসনে বিএনপির জয় নিশ্চিত করতে হলে ডা. ইয়াসির আরশাদ রাজনকেই মনোনয়ন দিতে হবে। মাঠে রাজনের গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক ভিত্তি অনেক শক্তিশালী। তারা অভিযোগ করেন, তৃণমূলের মতামতের বিরুদ্ধে ফারজানা শারমিন পুতুলকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন
বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু
রংপুর-৩ আসন : জাপার দুর্গ দখলের আশা, প্রচারণায় বিএনপি প্রার্থী
মনোনয়ন নিয়ে দ্বন্দ্বে মেহেরপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে হামলা-ভাঙচুর

বক্তারা আরও বলেন, কেন্দ্র যদি দ্রুত রাজনের পক্ষে সিদ্ধান্ত না নেয়, তাহলে আসনটি বিএনপির জন্য ঝুঁকির মুখে পড়বে। তারা ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিল করে ডা. রাজনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণার দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণা করার পর তৃণমূল পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

বিজ্ঞাপন

আশিকুর রহমান/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচনবিএনপিসংসদ নির্বাচননির্বাচনকালীন সরকার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

ইউপি চেয়ারম্যানের ওপর হামলাবরিশালে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

কোপেনহেগেনে খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া-ইফতার মাহফিল

কোপেনহেগেনে খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া-ইফতার মাহফিল

ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা চলছে : নুরুল হক নুর

ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা চলছে : নুরুল হক নুর