• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

অফিসে ব্যাগ-আইডি রেখে বেরিয়ে নিখোঁজ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৫, ১৪:২৫
অ+
অ-
অফিসে ব্যাগ-আইডি রেখে বেরিয়ে নিখোঁজ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা

নাইম রহমান নামে বাংলাদেশ ব্যাংকের এক উপ-পরিচালক (ডিডি) নিখোঁজ হয়েছেন। পুলিশ জানিয়েছে, তার সর্বশেষ অবস্থান ছিলো সায়েদাবাদের ডেমরা এলাকা। এরপর থেকে নাইম রহমানের অবস্থান শনাক্ত করতে পারছে না পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (৯ নভেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের প্রধান শাখা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। নাইম রহমান পরিবারের সঙ্গে রাজধানীর মিরপুরের উত্তর পীরেরবাগ এলাকায় থাকেন।

এ ঘটনায় নিখোঁজের বাবা সাজ্জাদ রহমান জলি রোববার ডিএমপির মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন (জিডি)।

জিডিতে তিনি উল্লেখ করেন, রোববার সকাল আনুমানিক ১০টায় আমার ছেলে আমাদের উত্তর পীরেরবাগ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখার অফিসে যাওয়ার পর আর বাসায় ফেরত আসেনি।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা ও পূলিশ সূত্রে জানা যায়, নিখোঁজ নাইম রহমান রোববার অফিসে এসেছিলেন। দুপুর ১২টার পর অফিসে ব্যাগ এবং আইডি কার্ড রেখে নিরুদ্দেশ হয়েছেন বা নিখোঁজ রয়েছেন। দুপুর ১২টা ৫৩ মিনিটে তিনি তার ব্যাচেরই একজন সহকর্মীকে শেষ মেসেজ দিয়েছিলেন। মেসেজ থেকে ধারণা করা হচ্ছে, তিনি হয়ত কোনো কারণে খুবই ডিপ্রেসড ছিলেন।

আরও জানা গেছে, মোবাইল ট্র্যাকিং থেকে জানা যায়, তার সর্বশেষ অবস্থান ছিল সায়েদাবাদ। দুপুর ১২টা ৫৩ মিনিটে তার সর্বশেষ অবস্থান জানা যায়।

জিডির তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তার সন্ধান এখনো পাওয়া যায়নি। আমি একসঙ্গে বিভিন্ন জায়গায় তার নিখোঁজ হওয়ার বার্তা পাঠিয়েছি। তিনি গতকাল বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় যান। এরপর অফিসে ব্যাগ ও আইডি কার্ড রেখে বের হয়ে যান। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ট্র্যাকিং করে প্রথমে একবার অবস্থান পাওয়া যায় কমলাপুরে, এরপর পাওয়া যায় সায়েদাবাদের ডেমরায়। আমরা তার সন্ধান পেতে চেষ্টা করছি।

বিজ্ঞাপন

এমএসি/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশবাংলাদেশ ব্যাংক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চুরি করা এটিএম কার্ড দিয়ে ঈদের কেনাকাটা করছিলেন তারা

চুরি করা এটিএম কার্ড দিয়ে ঈদের কেনাকাটা করছিলেন তারা

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙে ২৬ লাখ টাকার মালামাল চুরি

লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙে ২৬ লাখ টাকার মালামাল চুরি

বরিশালে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

ইউপি চেয়ারম্যানের ওপর হামলাবরিশালে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা