• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. রাজনীতি

মানুষের পাশে দাঁড়ানোর চিন্তাকে সামনে রাখতে হবে : শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৫, ১৪:৫২
অ+
অ-
মানুষের পাশে দাঁড়ানোর চিন্তাকে সামনে রাখতে হবে : শামসুজ্জামান দুদু

ক্ষমতার নয়, মানুষের পাশে দাঁড়ানোর চিন্তাকে সামনে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 

বিজ্ঞাপন

রোববার (১৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, আসুন, আমরা ক্ষমতা পাওয়ার চিন্তা নয়—মানুষকে দেওয়ার, মানুষের পাশে দাঁড়ানোর চিন্তাটাই সামনে রাখি। গণতন্ত্র, কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের অধিকারের আন্দোলনে মাওলানা ভাসানীর পথই আমাদের দিকনির্দেশনা।

তিনি বলেন, ব্রিটিশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশ—এই তিন সময়ের ইতিহাসে মাওলানা ভাসানী ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। জনগণের পক্ষে দৃঢ় অবস্থান, ন্যায়ের প্রতি অটল থাকা, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া—এসব গুণে তিনি ছিলেন অসাধারণ নেতা।

বিজ্ঞাপন

দুদুর মতে, সমালোচকরা পর্যন্ত স্বীকার করেন—মাওলানা ভাসানী কতটা প্রাসঙ্গিক ছিলেন। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি সারাজীবন সংগ্রাম করেছেন।

তিনি বলেন, মাওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা মানে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে আশীর্বাদ ও দোয়া করেছিলেন, আর জিয়া সেই পথই অনুসরণ করেছেন। আজও সেই আপসহীন আদর্শ বহন করছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান।

কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদির সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, বিএনপি নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

ওএফএ/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাতীয়তাবাদী চেতনা বেগবান করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জাতীয়তাবাদী চেতনা বেগবান করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি : হুমায়ুন কবির

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি : হুমায়ুন কবির

বরিশালে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

ইউপি চেয়ারম্যানের ওপর হামলাবরিশালে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

কোপেনহেগেনে খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া-ইফতার মাহফিল

কোপেনহেগেনে খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া-ইফতার মাহফিল