• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

প্রথম শ্রেণিতে টানা ৮ ছক্কা, দ্রুততম ফিফটি- ভারতীয় ব্যাটারের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৯ নভেম্বর ২০২৫, ১৭:৩৬
অ+
অ-
প্রথম শ্রেণিতে টানা ৮ ছক্কা, দ্রুততম ফিফটি- ভারতীয় ব্যাটারের ইতিহাস

বর্তমান বিশ্বে ক্রিকেটকে গতিময় করতে নানা ধরনের প্রতিযোগিতা চালু হয়েছে। যেখানে চার-ছক্কার ফুলঝুরি দেখা যায় প্রায় সময়। তার আঁচ যেন পড়েছে ক্রিকেটের লম্বা সংস্করণ প্রথম শ্রেণিতেও! মেঘালয়ের ব্যাটার আকাশ কুমার চৌধুরী আজ ইতিহাস গড়েছেন। 

বিজ্ঞাপন

কেবল তৃতীয় ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা মেরেছেন আকাশ। এই ফরম্যাটে দ্রুততম হাফ সেঞ্চুরিও করে ফেলেছেন তিনি, তাও আবার টানা আট ছয় মেরে। এই ফরম্যাটে এমন কিছু দেখা যায়নি আগে। ১১ বলে ফিফটি করেছেন তিনি।

রঞ্জি ট্রফিতে মেঘালয়ের প্লেট গ্রুপ ম্যাচের দ্বিতীয় দিনে অরুণাচল প্রদেশের বিপক্ষে এই কীর্তি আকাশের। ইনিংসের ১২৬তম ওভারে বাঁহাতি অফস্পিনার লিশার দাবিকে টানা ছয়টি ছক্কা মারেন তিনি। তাতে রবি শাস্ত্রী ও গ্যারি সোবার্সের সঙ্গে অভিজাত তালিকায় নাম লেখেন আকাশ। দক্ষিণ আফ্রিকার মাইক প্রোক্টোরও টানা ছয় ছক্কা মারেন, কিন্তু সেটা দুই ওভার মিলে।

৮ নম্বরে ব্যাট করতে নামেন আকাশ, ডট দিয়ে শুরু এবং পরের দুটিতে সিঙ্গেল। তারপরের আট বল ছক্কা মেরে হাফ সেঞ্চুরি। আগের রেকর্ডধারী লিস্টারশায়ারের ওয়েন হোয়াইটের (১২ বল) চেয়ে একটি বল কম খেলে পঞ্চাশ ছোঁন তিনি।

বিজ্ঞাপন

অবশ্য সময়ের হিসাবে দ্রুততম ফিফটিতে দ্বিতীয় স্থানে আকাশ, তার লেগেছে ৯ মিনিট। আট মিনিটে ফিফটি করে এক নম্বরে ক্লাইভ ইনমান। 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটভারতীয় ক্রিকেটবিশ্ব রেকর্ডরেকর্ড কর্নার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

‘ফাইনাল খেলা ভারতের ডিএনএ–তে, আর পাকিস্তানের বিদায় নকআউটের আগে’

‘ফাইনাল খেলা ভারতের ডিএনএ–তে, আর পাকিস্তানের বিদায় নকআউটের আগে’

দ্রাবিড়সহ ভারতের ৩ কিংবদন্তিকে সম্মাননা দিচ্ছে বিসিসিআই

দ্রাবিড়সহ ভারতের ৩ কিংবদন্তিকে সম্মাননা দিচ্ছে বিসিসিআই