• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

‘অপারেশন সিঁদুর এখনও চলমান, পাকিস্তানের সঙ্গে কিসের খেলা?’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২৫, ১৪:৩৮
অ+
অ-
‘অপারেশন সিঁদুর এখনও চলমান, পাকিস্তানের সঙ্গে কিসের খেলা?’

চলতি বছরের মে মাসে জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে সামরিক সংঘাতে জড়ায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। ওই সময় ভারত সামরিক অভিযানের নাম দিয়েছিল ‘অপারেশন সিঁদুর’। যা এখনও চলমান রয়েছে উল্লেখ করে আসন্ন এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে খেলা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। 

বিজ্ঞাপন

আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের আসর বসবে। সূচি অনুযায়ী ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা। যদিও উভয় দেশের একই গ্রুপে থাকার পক্ষে-বিপক্ষে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেটার মনোজও পাকিস্তানের সঙ্গে না খেলার পক্ষে। যদিও বিসিসিআইয়ের সম্মতির পরই তৈরি হয়েছে এশিয়া কাপের সূচি, যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটিকে ‘এ’ গ্রুপে রাখা হয়েছে। 

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটার মনোজ তিওয়ারি বলেন, ‘পরিস্থিতি খুবই বাজে ছিল। কীভাবে আমরা ভারত-পাকিস্তান ম্যাচ খেলার কথা ভাবতে পারি? আমার মতে বিষয়টি আবারও বিবেচনা করা উচিৎ। এই ধরনের পরিস্থিতিতে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া উচিৎ নয়।’

— ANI (@ANI) July 29, 2025

বিজ্ঞাপন

অবশ্য ছেলেদের এশিয়া কাপের আগেই জুনে মেয়েদের মহাদেশীয় এই প্রতিযোগিতায় মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তানের। যদিও সেটি ইমার্জিং দলের খেলা। পরে প্রতিকূল আবহাওয়া ও চিকুনগুনিয়ার কারণে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভার অনুরোধে তা স্থগিত করা হয়। এদিকে, রাজনৈতিক বিরোধ বিবেচনায় ভারত-পাকিস্তানের এশিয়া কাপে খেলা নিয়ে প্রশ্ন তুললেন মনোজ তিওয়ারি, ‘আমাদের প্রধানমন্ত্রীই বলেছেন অপারেশন সিঁদুর এখনও চলছে। কীভাবে আমরা এখন পাকিস্তানের সঙ্গে খেলতে পারি? আমি এই খেলার বিপক্ষে। পেহেলগামে নিষ্পাপ বেসামরিক মানুষকে হত্যা করা হয়েছে।’

আরও পড়ুন

বয়কটের ডাক দিয়েও কেন পাকিস্তানের সঙ্গে খেলতে রাজি হলো ভারত
ফের একই গ্রুপে ভারত-পাকিস্তান, সাবেকদের পাল্টাপাল্টি প্রতিক্রিয়া
পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে, তাই টুর্নামেন্ট থেকেই নাম তুলে নিলো ভারত

সম্প্রতি ভারতের ক্রীড়া মন্ত্রণালয়ের বয়োজ্যষ্ঠ এক কর্মকর্তা জানান, বহুজাতি টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলায় বাধা দেবে না ভারত সরকার। তা সত্ত্বেও সাবেক ক্রিকেটারদের অনানুষ্ঠানিক টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে (ডব্লিউসিএল) পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের ডাক দেন ভারতীয় ক্রিকেটাররা। ফলে গ্রুপপর্বের পর সেমিফাইনালেও তাদের খেলা বাতিল হয়ে যায়। ভারত না প্রত্যাহার করায় সেমিতে না খেলেই সরাসরি ফাইনালে উঠে যায় পাকিস্তান।

বিজ্ঞাপন

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাকিস্তান ক্রিকেটভারতীয় ক্রিকেটএশিয়া কাপ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাকিস্তানকে ‘পাড়ার ক্লাব’ বানানো নাহিদের প্রশংসায় কামরান

পাকিস্তানকে ‘পাড়ার ক্লাব’ বানানো নাহিদের প্রশংসায় কামরান

পাকিস্তানি ক্রিকেটারকে কিনল ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি

দ্য হানড্রেড নিলামপাকিস্তানি ক্রিকেটারকে কিনল ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি

পান্ডিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ, তদন্তের পর সিদ্ধান্ত

পান্ডিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ, তদন্তের পর সিদ্ধান্ত

নারী হানড্রেডে দল পাননি পাকিস্তানের কোনো ক্রিকেটার

নারী হানড্রেডে দল পাননি পাকিস্তানের কোনো ক্রিকেটার