• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল

সেই ক্যাচের সময় সীমানা দড়ি পিছিয়ে রাখা ছিল, ফাঁস করলেন ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০২৫, ১৬:২২
অ+
অ-
সেই ক্যাচের সময় সীমানা দড়ি পিছিয়ে রাখা ছিল, ফাঁস করলেন ভারতীয় ক্রিকেটার

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে সূর্যকুমার যাদবের অবিশ্বাস্য সেই ক্যাচ অনেকদিন মনে রাখবে ক্রিকেট বিশ্ব। বাউন্ডারি লাইনের ধারে ধরা সেই ক্যাচ ম্যাচের রং বদলে দিয়েছিল। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে বিশ্বকাপখরা কাটে ভারতের। এতদিন পর সেই ক্যাচ নিয়ে প্রশ্ন তুলে দিলেন ম্যাচটিতে ধারাভাষ্যের ভূমিকায় ভারতের সাবেক ক্রিকেটার আম্বাতি রায়ডু। 

বিজ্ঞাপন

সাবেক এই ক্রিকেটারের দাবি, ফাইনালে সূর্যকুমারের ক্যাচের আগে বাউন্ডারির দড়ি পিছিয়ে রাখা হয়েছিল। তার দাবি, চোখের সামনে সেই ঘটনা দেখেছিলেন তিনি।

ফাইনালে শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১৬ রান। হার্দিক পান্ডিয়ার প্রথম বলে ছক্কা মারার চেষ্টা করেন মিলার। প্রথমে দেখে মনে হয়েছিল, বল বাউন্ডারির বাইরে যাবে। লং অফে ফিল্ডিং করছিলেন সূর্য। বেশ খানিকটা দৌড়ে বল তালুবন্দি করেন তিনি।

কিন্তু শরীরের ভারসাম্য ধরে রাখা কঠিন ছিল। কয়েক পা দৌড়ে বল হাওয়ায় ছুড়ে বাইরে বেরিয়ে যান তিনি। আবার মাঠের ভেতরে ঢুকে বল তালুবন্দি করেন। সেই ছক্কা হলে দক্ষিণ আফ্রিকার দরকার থাকত ৫ বলে ১০ রান। অর্থাৎ, জেতার সুযোগ অনেকটা বেড়ে যেত। কিন্তু মিলার আউট হওয়ায় সেখানেই তাদের আশা শেষ হয়ে যায়।

বিজ্ঞাপন

সূর্যের ক্যাচ নিয়ে শুভঙ্কর মিশ্রের ইউটিউব ভিডিওতে মুখ খুলেছেন রায়ডু। তিনি বলেন, “বিরতির সময় সম্প্রচারকারী চ্যানেল বাউন্ডারির কাছে চেয়ার পেতেছিল। সেখানে দাঁড়িয়ে ধারাভাষ্যকাররা কথা বলছিলেন। চেয়ার পাতার সময় বাউন্ডারির দড়ি কিছুটা সরানো হয়েছিল। পরে আর সেটা আগের জায়গায় ফেরানো হয়নি। ফলে আমাদের জন্য বাউন্ডারি কিছুটা বড় হয়ে গিয়েছিল।” অর্থাৎ, বাউন্ডারির দড়ি সরানোর দাবি করলেও ভারতীয় দলের দিকে আঙুল তোলেননি তিনি। রায়ডুর অভিযোগ সম্প্রচারকারী চ্যানেলের বিরুদ্ধে।

— (@jod_insane) August 18, 2025

সূর্যের ক্যাচ যে নিখুঁত ছিল সেই কথাও অকপটে বললেন রায়ডু। সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন তিনি। রায়ডু বলেন, “আমরা কমেন্ট্রি বক্স থেকে পুরোটা দেখেছিলাম। বাউন্ডারির দড়ি নিজের জায়গায় থাকলে সেটা ছক্কা হতো কি না তা বলতে পারব না। তবে সূর্য যেভাবে দৌড়ে ক্যাচ ধরে নিজের শরীরের ভারসাম্য ধরে রেখেছিল সেটা অসাধারণ। ওই ম্যাচে ঈশ্বর আমাদের পাশে ছিলেন।”

বিজ্ঞাপন

তবে রায়ডুর এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিশ্বকাপের পর অনেকের অভিযোগ ছিল যে বাউন্ডারির দড়ি পিছিয়ে রাখা হয়েছিল। তার জন্য ভারতকে দায়ী করেছিলেন তারা। আবার অনেকে অভিযোগ করেছিলেন, সূর্যের পা বাউন্ডারি দড়িতে লেগেছিল। সেই বিতর্ক আরও বাড়িয়ে দিলেন রায়ডু।

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতীয় ক্রিকেটটি টোয়েন্টি ক্রিকেটটি টোয়েন্টি বিশ্বকাপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

‘ফাইনাল খেলা ভারতের ডিএনএ–তে, আর পাকিস্তানের বিদায় নকআউটের আগে’

‘ফাইনাল খেলা ভারতের ডিএনএ–তে, আর পাকিস্তানের বিদায় নকআউটের আগে’

দ্রাবিড়সহ ভারতের ৩ কিংবদন্তিকে সম্মাননা দিচ্ছে বিসিসিআই

দ্রাবিড়সহ ভারতের ৩ কিংবদন্তিকে সম্মাননা দিচ্ছে বিসিসিআই