• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

অনূর্ধ্ব-১৫ দলের কাছে হারলেন জ্যোতিরা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০২৫, ১৭:৫১
অ+
অ-
অনূর্ধ্ব-১৫ দলের কাছে হারলেন জ্যোতিরা

বিসিবি অনূর্ধ্ব-১৫ বালক দলের বিপক্ষে হারল বাংলাদেশ নারী লাল দল। ব্যাটিংয়ে ভালো শুরুর পরও মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় বালকদের কাছে হার মানতে হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের। নারী দলের ৮৭ রানের এই হারে তাদের ব্যাটিং ব্যর্থতার চিত্র আরো স্পষ্ট হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে বিসিবি অনূর্ধ্ব-১৫ দল। জবাবে খেলতে নেমে বাংলাদেশ নারী লাল দল অল আউট হয়েছে মাত্র ৯৪ রানে।

১৮২ রানের লক্ষ্য তাড়ায় ভালো শুরু পায় নারীরা। দুই ওপেনার শারমিন ও তানজিম মিলে পাওয়ার প্লেতে ৩২ রান তোলেন। ইনিংসের ১৬তম ওভারে শারমিন ও তানজিমের উদ্বোধনী জুটি ভাঙেন আফ্রিদি। ৫৪ বলে ২০ রান করেন শারমিন। পরের ওভারে ফিরেন ৪১ বলে ১৬ রানের ইনিংস খেলা আরেক ওপেনার তানজিম।

May be an image of 6 people and text

এরপরই ধস নামে নারীদের ইনিংসে। তিনে নেমে ডাক মারেন নিগার সুলতানা জ্যোতিও। এই বিপর্যয় থেকে আর ফিরতে পারেনি তারা। বিসিবি অনূর্ধ্ব-১৫ দলের হয়ে তিনটি উইকেট নিয়েছেন আদিব। দুইটি করে উইকেট পেয়েছেন আলিফ ও জাহিন।

বিজ্ঞাপন

এর আগে ব্যাটিং করতে নেমে ছেলেদের হয়ে ৬৩ বলে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেছেন বায়োজিদ। এ ছাড়া ৮১ বলে ৪৫ রান করেন আলিফ। ফাহিমের ব্যাট থেকে এসেছে ৬৫ বলে ২০ রান।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিসিবিবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন