• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২০ নভেম্বর ২০২৫, ১১:৪৬
অ+
অ-
এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

এশিয়া কাপ রাইজিং স্টার চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ‘এ’ দল সেমিফাইনালে উঠেছে। প্রথম দুই ম্যাচে হংকং ও আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয় থাকায় সেরা চারে আগেই এক পা আগে দিয়ে রেখেছিল আকবর আলির দল। যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচে গতকাল (বুধবার) শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে ৬ রানে হেরেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

কাতারের দোহা ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রান করেছিল শ্রীলঙ্কা ‘এ’ দল। লক্ষ্য তাড়ায় শেষ পর্যন্ত নির্ধারিত ৬ উইকেটে ১৫৩ রানের বেশি তুলতে পারেনি টাইগাররা। সর্বোচ্চ ২৭ রান আসে হাবিবুর রহমান সোহানের ব্যাটে। ৬ রানে হারলেও এ গ্রুপের শীর্ষে বাংলাদেশ ‘এ’ দল।

লঙ্কানরা গতকাল জিতলেও, এর আগে আফগানিস্তান ‘এ’ দলের কাছে হেরেছিল। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ৩ ম্যাচ শেষে সমান ২ জয়ে ৪ পয়েন্ট করে পেয়েছে। তবে নেট রানরেটে পিছিয়ে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে আফগান ‘এ’ দল। শ্রীলঙ্কার অবস্থান বাংলাদেশের পর দুই নম্বরে।

আরও পড়ুন
মুশফিক ছাড়াও শততম টেস্টে ইতিহাস গড়েছিলেন যারা
অভিষেকে ব্যর্থ সাইফ, তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে জিতল ওয়ারিয়র্স
আবার পেছাল বিপিএলের নিলাম

বিজ্ঞাপন

অন্যদিকে, ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান ‘এ’ এবং ভারত ‘এ’ দল। ৩ ম্যাচের সবকটিতে জিতে গ্রুপসেরা পাকিস্তান। আর দুইয়ে থাকা ভারতের সঙ্গে ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) লড়বে বাংলাদেশ। একইদিন দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা খেলবে পাকিস্তানের বিপক্ষে।

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটভারতীয় ক্রিকেটএশিয়া কাপ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের

তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের

মিরপুরের উইকেটে পরিবর্তনের হাওয়া দেখছেন বাশার

মিরপুরের উইকেটে পরিবর্তনের হাওয়া দেখছেন বাশার

পাকিস্তানকে ‘পাড়ার ক্লাব’ বানানো নাহিদের প্রশংসায় কামরান

পাকিস্তানকে ‘পাড়ার ক্লাব’ বানানো নাহিদের প্রশংসায় কামরান

নাহিদ রানার প্রশংসা করে যা বললেন বাশার

নাহিদ রানার প্রশংসা করে যা বললেন বাশার