• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৭ নভেম্বর ২০২৫, ২১:৪৪
অ+
অ-
আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হারল বাংলাদেশ

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা কেবলই যেন দীর্ঘ হচ্ছে! ব্যাটিং ব্যর্থতায় এবার ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে হারল বাংলাদেশ। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় ১৮ রানেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় টাইগাররা। এরপর তাওহিদ হৃদয় একাই লড়াই করেছেন। কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। তাতে ৩৯ রানে গেরেছে স্বাগতিকরা।

বিজ্ঞাপন

চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেছেন হ্যারি টেক্টর। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান করেছে বাংলাদেশ।

আরও পড়ুন
হৃদয়-জাকেরের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ
বাংলাদেশকে বড় লক্ষ্য দিল আয়ারল্যান্ড
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১৮২ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের তৃতীয় বলেই সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। ম্যাথু হামফ্রিসের বলে উড়িয়ে মারার চেষ্টায় মিড অনে হ্যারি টেক্টরের হাতে ধরা পড়েন এই ওপেনার।

বিজ্ঞাপন

তিনে নেমে পুরোপুরি ব্যর্থ লিটন দাস। পেসার মার্ক অ্যাডায়ারের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছেন টিম হ্যাক্টরের হাতে। ৩ বলে ১ রান করেছেন বাংলাদেশের অধিনায়ক। শূন্য রানে জীবন পেয়েছিলেন পারভেজ হোসেন ইমন। তবে তিনি সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। জীবন পেয়েও মাত্র ১ রান করেছেন। ১ রানে ইমন ফেরায় ৫ রানেই বাংলাদেশ হারায় ৩ ব্যাটারকে।

ইনফর্ম সাইফ হাসানও আজ ব্যর্থ হয়েছেন। ব্যারি ম্যাকার্থির বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন ডানহাতি এই ব্যাটার। ১৩ বলে ৬ রান করেছেন সাইফ। তাতে ১৮ রানে প্রথম সারির ৪ ব্যাটারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

হৃদয়-জাকেরের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ

এমন বিপর্যয়ে দলের হাল ধরেন জাকের আলি ও তাওহিদ হৃদয়। দুজনে মিলে চেষ্টা করেন শুরুর ধাক্কা সামলে দলকে এগিয়ে নেওয়ার। তবে খুব বেশিই দূর এগোতে পারেননি জাকের। ২০ রান করে জাকের ফিরলে ভাঙে ৪৮ রানের পঞ্চম উইকেট জুটি।

বিজ্ঞাপন

এরপর তানজিম সাকিব-রিশাদ হোসেনরা দ্রুত ফিরলে আর কেউই হৃদয়কে সেভাবে সঙ্গ দিতে পারেননি। এক পাশে দাঁড়িয়ে দারুণ ব্যাটিং করেন হৃদয়। ৩৪ বলে ৫০ স্পর্শ করেন। আর সবমিলিয়ে অপরাজিত থেকেছেন ৫০ বলে ৮৩ রান করে।

এর আগে দুই ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টরের ব্যাটে দারুণ শুরু পায় আয়ারল্যান্ড। বড় হতে যাওয়া এই জুটি ভেঙেছেন তানজিম হাসান সাকিব। ২১ রান করে স্টার্লিং ফিরলে ভাঙে ৪০ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার টিম করেছেন ৩২ রান।

তিনে নেমে দারুণ ইনিংস খেলেছেন হ্যারি টেক্টর। ৪৫ বলে অপরাজিত ৬৯ রান করেছেন তিনি। তার সামনে মুস্তাফিজ ছাড়া আর কোনো বোলারই সুবিধা করতে পারেননি। তার ব্যাটে ভর করেই বড় সংগ্রহ পায়া আইরিশরা।

এ ছাড়া লরকান টাকার করেছেন ১৪ বলে ১৮ রান। আর শেষ দিকে ১৭ বলে ২৪ করেছেন কুর্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল অপরাজিত থেকেছেন ৭ বলে ১২ রান করে।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটআয়ারল্যান্ড ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের

তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের

মিরপুরের উইকেটে পরিবর্তনের হাওয়া দেখছেন বাশার

মিরপুরের উইকেটে পরিবর্তনের হাওয়া দেখছেন বাশার

পাকিস্তানকে ‘পাড়ার ক্লাব’ বানানো নাহিদের প্রশংসায় কামরান

পাকিস্তানকে ‘পাড়ার ক্লাব’ বানানো নাহিদের প্রশংসায় কামরান

নাহিদ রানার প্রশংসা করে যা বললেন বাশার

নাহিদ রানার প্রশংসা করে যা বললেন বাশার