• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
  2. ঢাকা

মেয়েদের হলে যুবক প্রবেশের ঘটনায় ছাত্রী বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকজাবি
১৯ জানুয়ারি ২০২৫, ২০:৩৭
অ+
অ-
মেয়েদের হলে যুবক প্রবেশের ঘটনায় ছাত্রী বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেসা হলের একটি কক্ষে বহিরাগত যুবক আশ্রাফুল ইসলাম পারভেজের প্রবেশের ঘটনায় অভিযুক্ত ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

রোববার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, ১৮ জানুয়ারি নওয়াব ফয়জুন্নেসা হলের একটি কক্ষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) শিক্ষার্থী মোছা. অর্পা খন্দকার চাঁদনীর সহায়তায় বহিরাগত আশ্রাফুল ইসলাম পারভেজ অবৈধভাবে হলের ভেতরে প্রবেশ করেন।

এর পরিপ্রেক্ষিতে, উক্ত শিক্ষার্থীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা-সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী ১৯ জানুয়ারি অপরাহ্ণ থেকে বিশ্ববিদ্যালয় হতে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

বিজ্ঞাপন

এর আগে, শনিবার (১৮ জানুয়ারি) রাতে নওয়াব ফয়জুন্নেসা হলের ৩১৬ নম্বর কক্ষে মোছা. অর্পা খন্দকার চাঁদনীর সহায়তায় বহিরাগত যুবক আশ্রাফুল ইসলাম পারভেজ কপালে টিপ, পালাজো ও মুখে ঘোমটা দিয়ে হলের ভেতরে প্রবেশ করেন। তবে, তার পোশাক এবং চলাফেরায় সন্দেহ হয় কিছু শিক্ষার্থীদের মধ্যে। তারা সিসিটিভি ফুটেজ চেক করার জন্য হল সুপারকে অনুরোধ করেন। ফুটেজ পর্যালোচনা করার পর, হল সুপারসহ তারা পারভেজকে অভিযুক্ত নারী শিক্ষার্থীর কক্ষে আটক করেন। এরপর তাকে হল প্রাধ্যক্ষ ও প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে পুলিশে হস্তান্তর করা হয়।

মেহেরব হোসেন/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

আইসিপিসি এশিয়া ওয়েস্ট কন্টিনেন্টাল ফাইনালস ২০২৫ এ এআইইউবির কৃতিত্ব

আইসিপিসি এশিয়া ওয়েস্ট কন্টিনেন্টাল ফাইনালস ২০২৫ এ এআইইউবির কৃতিত্ব

জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা