• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

২৫ বছরে পদার্পণ করল ডিআইইউ, বছরব্যাপী উদযাপনে বর্ণাঢ্য সূচনা

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৬, ১৯:০৯
অ+
অ-
২৫ বছরে পদার্পণ করল ডিআইইউ, বছরব্যাপী উদযাপনে বর্ণাঢ্য সূচনা

সাফল্য, উদ্ভাবন আর শিক্ষার প্রসারের দুই দশক পেরিয়ে রজতজয়ন্তীর দোরগোড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠার ২৪ বছর পূর্তি ও ২৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে ২৫টি অনুষ্ঠানের মাধ্যমে বছরব্যাপী কর্মসূচির বর্ণাঢ্য সূচনা করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৪ জানুয়ারি) ড্যাফোডিল স্মার্ট সিটির স্বাধীনতা সম্মেলন কেন্দ্র ও কেন্দ্রীয় মাঠে আয়োজিত এক উৎসবমুখর অনুষ্ঠানের মাধ্যমে এই গৌরবোজ্জ্বল পথচলার উদযাপন শুরু হয়।

দিনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর জাতীয় সংগীত পরিবেশন এবং বিভিন্ন ক্লাবের অংশগ্রহণে ডিআইইউ থিম সংয়ের সঙ্গে একটি আকর্ষণীয় ফ্ল্যাশ মব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল ‘রেড টু গ্রিন: ডিআইইউ জার্নি’ শীর্ষক একটি শৈল্পিক নৃত্য পরিবেশনা, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা, মৌলিক মূল্যবোধ এবং টেকসই উন্নয়নের দর্শন ফুটিয়ে তোলা হয়। এ ছাড়া কেন্দ্রীয় মাঠে শিক্ষার্থীদের পরিবেশিত দেশাত্মবোধক ও অনুপ্রেরণামূলক গান আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে।

বিজ্ঞাপন

শুভেচ্ছা বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম আর কবীর ডিআইইউর শিক্ষা, গবেষণা ও মানবিক মূল্যবোধভিত্তিক দীর্ঘ যাত্রার স্মৃতিচারণ করেন। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সবুর খান তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত নেতৃত্বের দর্শন এবং মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। সমাপনী বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. মাসুম ইকবাল রজতজয়ন্তী বছরের ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির রূপরেখা তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপের সদস্যদের বিভিন্ন মর্যাদাপূর্ণ পদকে ভূষিত করেছে। এমেরিটাস অধ্যাপক ড. এম লুৎফর রহমান বাংলাদেশ স্কাউটসের দ্বিতীয় সর্বোচ্চ পদক ‘রৌপ্য ইলিশ’ অর্জন করেছেন।

উল্লেখ্য, এখন পর্যন্ত দেশের আর কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যক্তি এই বিরল সম্মাননা পাননি। এ ছাড়া ট্রাস্টি বোর্ডের সদস্য ও এয়ার রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ড. মোহাম্মদ এমরান হোসেন ‘মেডাল অব মেরিট’ এবং রোভার স্কাউট লিডার ফারহানা রহমান ‘বার টু দ্য মেডাল অব মেরিট’ অর্জন করেন। পাশাপাশি গ্রুপের তিনজন রোভার স্কাউট ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ লাভ করেছেন।

বিজ্ঞাপন

২৫ বছরে পদার্পণের ক্ষণগণনা শুরুর বিশেষ মুহূর্ত হিসেবে আয়োজিত হয় ‘মশাল প্রজ্বলন’ কর্মসূচি। জ্ঞান, আলোকিত ভবিষ্যৎ ও নিরবচ্ছিন্ন অগ্রগতির প্রতীক হিসেবে এই মশাল প্রজ্বলন করা হয়। এরপর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। আগামী এক বছর জুড়ে শিক্ষা, উদ্ভাবন, গবেষণা ও সামাজিক দায়বদ্ধতার নানা সৃজনশীল কর্মসূচির মাধ্যমে এই রজতজয়ন্তী উদযাপন অব্যাহত থাকবে।

বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং ও হয়রানির অভিযোগ

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং ও হয়রানির অভিযোগ

ঈদের ছুটিতে বেরোবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

ঈদের ছুটিতে বেরোবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

বেরোবির প্রথম অ্যালামনাই সভাপতি শাহেদুল, সম্পাদক সাইফুল

বেরোবির প্রথম অ্যালামনাই সভাপতি শাহেদুল, সম্পাদক সাইফুল

ইবি ছাত্রশিবিরের উদ্যোগে আড়াই হাজার শিক্ষার্থীর গণ-ইফতার

ইবি ছাত্রশিবিরের উদ্যোগে আড়াই হাজার শিক্ষার্থীর গণ-ইফতার