• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

আইইউবিএটির স্প্রিং-২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৬, ২১:২৮
অ+
অ-
আইইউবিএটির স্প্রিং-২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ক্যাম্পাসে ‘স্প্রিং ২০২৬’ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৩১ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি বিপণন বিশেষজ্ঞ ও করপোরেট ব্যক্তিত্ব ড. সৈয়দ আলমগীর। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মিশন-ভিশন, একাডেমিক নিয়মকানুন, ক্যারিয়ার সার্ভিস, গ্রন্থাগার ও আইটি সুবিধা এবং সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

এতে বক্তব্য রাখেন- আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম এবং ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাফ্ফর আলম চৌধুরীসহ বিভিন্ন অনুষদের শিক্ষকেরা।

বিজ্ঞাপন

বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্বগুণ, উদ্ভাবনী চিন্তাভাবনা ও বাস্তবমুখী শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা, সৃজনশীল সমস্যা সমাধান এবং সমাজসেবা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে আইইউবিএটিকে জ্ঞান, গবেষণা ও ক্যারিয়ার উন্নয়নের নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেওয়া হয়।

পরিচিতি পর্বে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা ও শিক্ষাবান্ধব পরিবেশ নিয়ে একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এই আয়োজন নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে আত্মবিশ্বাস ও উদ্দীপনা জোগাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।

বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং ও হয়রানির অভিযোগ

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং ও হয়রানির অভিযোগ

ঈদের ছুটিতে বেরোবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

ঈদের ছুটিতে বেরোবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

বেরোবির প্রথম অ্যালামনাই সভাপতি শাহেদুল, সম্পাদক সাইফুল

বেরোবির প্রথম অ্যালামনাই সভাপতি শাহেদুল, সম্পাদক সাইফুল

ইবি ছাত্রশিবিরের উদ্যোগে আড়াই হাজার শিক্ষার্থীর গণ-ইফতার

ইবি ছাত্রশিবিরের উদ্যোগে আড়াই হাজার শিক্ষার্থীর গণ-ইফতার