টানা ১৯ দিনের ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

পবিত্র রমজান, শবে কদর, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দীর্ঘ ১৯ দিনের ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। আগামী ১০ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা (উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রামসহ) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৬ মার্চ পর্যন্ত অফিসিয়াল ছুটি থাকলেও পরবর্তী দুদিন শুক্রবার ও শনিবার হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামী ২৯ মার্চ থেকে। দীর্ঘ এই ছুটিতে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিশেষ প্রোগ্রামগুলোও বন্ধ থাকবে।
আরএআর