• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে শতাধিক আমগাছ কেটে ফেলার অভিযোগ

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
২ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২০
অ+
অ-
ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে শতাধিক আমগাছ কেটে ফেলার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ৬১ শতাংশ জমিতে থাকা ১৩৬টি আমগাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। এতে আমচাষির প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাতের কোনও এক সময়ে উপজেলার ভানোর ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ওই গ্রামের মৃত কালারামের ছেলে ইলিত চন্দ্র সিংহ ওরফে রাতিয়া অভিযোগ করেন, রাণীশংকৈল উপজেলার নুরতোর গ্রামের প্রতিবেশী আবুল কালামের ছেলে রমজান কাজীর সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও বিষয়টি সমাধান হয়নি।

গতকাল (বৃহস্পতিবার) রাতে বাড়িতে ছিলেন না রাতিয়া। এই সুযোগ রমজান কাজী তার লোকজন দিয়ে ৬১ শতাংশ জমিতে তার লাগানো আম বাগানের ১৩৬টি আমগাছ কেটে তার ১০ লাখ টাকার ক্ষতি করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। 

আরও পড়ুন

প্রাথমিকের মৌখিক পরীক্ষায় এসে ধরা পড়লেন মনোরঞ্জন
ঠাকুরগাঁওয়ে প্রাইমারির মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা খেলেন রোজি
ট্রেন দেখেই মোটরসাইকেল রেখে রেললাইনে শুয়ে পড়লেন যুবক
নিখোঁজের এক মাস পর ফ্যামিলি মেস থেকে উদ্ধার ২ মাদ্রাসাছাত্রী

বিজ্ঞাপন

এদিকে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন প্রতিবেশী রমজান কাজী। তার দাবি, দুই বছর আগে জমির মালিক মাইকেলের নিকট থেকে এই জমি কিনেছেন তিনি। ওই বাগানের জমির মালিক তিনি। এখন জমি দখল দিতে হবে, তাই নিজেরাই গাছ কেটে ঘটনা অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা হচ্ছে।

স্থানীয়ভাবে বসা আপোষ মীমাংসাগুলোতে তার পক্ষে রায় পেয়েছেন বলেও দাবি করেন তিনি। 

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শুক্রবার বিকাল পর্যন্ত কোনও পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

আরিফ হাসান/টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংঘর্ষ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু

রংপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

রংপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০