• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মুন্সীগঞ্জ

টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে বিস্তর অভিযোগ

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ 
১১ অক্টোবর ২০২৪, ১১:২১
অ+
অ-
টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে বিস্তর অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিকের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ,অবৈধভাবে বালু উত্তোলন, বিগত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচন করা, নিজ দলীয় কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, অর্থের বিনিময়ে বিভিন্ন লোকদের বিএনপিতে ভেড়ানো ও দলীয় পদ-পদবি বিক্রির অভিযোগ তুলে তাকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে উপজেলা বিএনপির ত্যাগী নেতা-কর্মীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, রিপন মল্লিক বিএনপির পদ ভাঙিয়ে একের পর এক অপকর্ম করে যাচ্ছেন। হিন্দু পরিবারের সম্পদ দখল, পদ বাণিজ্য, মামলা বাণিজ্য, টঙ্গিবাড়ী উপজেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মার শাখা নদী থেকে প্রতি রাতে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছেন। কেউ প্রতিবাদ করলেই রিপন মল্লিক তার লোকজন দিয়ে হুমকি-ধমকি দিচ্ছেন। এসব অপকর্মের জন্য বিএনপির প্রতি মানুষের আক্ষেপ বাড়ছে। তাই দল থেকে রিপন মল্লিককে বহিষ্কারসহ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। 

কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন আশিক মানববন্ধনে উপস্থিত থেকে বলেন, বালু উত্তোলনে পরোক্ষভাবে নেতৃত্ব দিচ্ছেন রিপন মল্লিক। বালু উত্তোলনের ফলে টঙ্গিবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজার, মূলচর, সরিসাবন, ছাতকের চর প্রতিদিন একটু একটু করে নদীতে বিলীন হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা মনোনয়ন দাখিলের দিন রিপন মল্লিক তার লোকজন দিয়ে প্রার্থী ও দলীয় কর্মীদের ওপর আক্রমণ করেন। সে ঘটনায় উল্টো রিপন মল্লিক তার ভাতিজা হান্নান মল্লিককে বাদী করে মিজানুর রহমান সিনহাসহ অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। সে মামলায় বিএনপির অনেক নেতাকে জেল পর্যন্ত খাটতে হয়। 

আরও পড়ুন

এক পরিবারের ৪ জনের মরদেহ বাড়ি পৌঁছেছে, মূর্ছা যাচ্ছেন মা
বরগুনায় তুলার মিল পুড়ে ছাই
নতুন বছরেই শিক্ষা কার্যক্রম শুরু করতে চান নবনিযুক্ত ভিসি

কর্মসূচিতে উপস্থিত ছিলেন— টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আবদুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আলিম, জেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম মোল্লা, কোকো সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেনসহ মহিলা দল, যুবদল ও ছাত্রদলের  নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

ব.ম শামীম/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মানববন্ধনবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী