• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. খুলনা

খুলনায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকখুলনা
২১ অক্টোবর ২০২৪, ১৫:২২
অ+
অ-
খুলনায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

খুলনায় মাদক মামলায় নান্টু হাওলাদার না‌মের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। একই সঙ্গে তা‌কে ৫ হাজার টাকা জরিমানা, অনাদা‌য়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন

সোমবার (২১ অক্টোবর) খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহ‌মেদ এ রায় ঘোষণা ক‌রেন। রা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শু‌ভেন্দু রায় চৌধুরী।

সাজাপ্রাপ্ত আসামি নান্টু হাওলাদার নগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকার লালু হাওলাদা‌রের ছে‌লে।

আদালত সূ‌ত্রে জানা‌ গে‌ছে, ২০১২ সা‌লের ২ ফেব্রুয়ারি নগর গো‌য়েন্দা পু‌লিশ জান‌তে পা‌রে সঙ্গীতা সি‌নেমা হ‌লের সাম‌নে এক যুবক এক‌টি ব‌্যা‌গে ফে‌ন্সি‌ডিল নি‌য়ে অবস্থান কর‌ছেন। এমন সংবা‌দের ভি‌ত্তি‌তে পু‌লিশ সেখা‌নে অভিযান চালায়। পু‌লি‌শের উপ‌স্থি‌তি টের পে‌য়ে নান্টু হাওলাদার ঘটনাস্থল ত‌্যাগ ক‌রতে গি‌য়ে ব‌্যর্থ হন। পু‌লিশ এ সম‌য় তার ডান হা‌তে থাকা ব‌্যাগ তল্লা‌শি ক‌রে ৫০ বোতল ফে‌ন্সি‌ডিল উদ্ধার ক‌রে।

বিজ্ঞাপন

এ ঘটনায় ডি‌বি পু‌লি‌শের এস আই মো. হো‌সেন আল মাহাবুব বাদী হ‌য়ে সোনাডাঙ্গা থানায় ওই দিন মামলা দা‌য়ের ক‌রেন। ডি‌বি পু‌লি‌শের এস আই হান্নান শরীফ আসা‌মি নান্টু হাওলাদার‌কে অভিযুক্ত ক‌রে একই বছ‌রের ২১ মার্চ আদাল‌তে চার্জশিট প্রদান ক‌রেন। এ ঘটনায় আদাল‌তে পাঁচজন সাক্ষ‌্য প্রদান ক‌রেন। এর ১২ বছর পর রায়ে আজ নান্টু হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মোহাম্মদ মিলন/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মামলামাদক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

জুলাই হত্যাকাণ্ডহানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার