• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. যশোর

বেনাপোলে সাত রাউন্ড ভারতীয় গুলি উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিযশোর
৩ মে ২০২৫, ০৬:৪৯
অ+
অ-
বেনাপোলে সাত রাউন্ড ভারতীয় গুলি উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্তের ধান্যখোলা জেলেপাড়া এলাকা থেকে একটি দেশীয় তৈরি পিস্তল এবং সাত রাউন্ড ভারতীয় গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বিজ্ঞাপন

শুক্রবার (২ মে) দুপুর ১২টার দিকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, উদ্ধার হওয়া গুলি ৮ এমএম মাউসার (বা ৭.৯২ এমএম) রাইফেল ক্যালিবারের, যা সাধারণত ভারতীয় সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য বাহিনীতে ব্যবহৃত হতো। এই ধরনের গুলি ভারতের মহারাষ্ট্রের পুনের খড়কি এলাকায় অবস্থিত সরকারি অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন কেন্দ্র থেকে তৈরি করা হয়ে থাকে।

আরও পড়ুন

মিয়ানমার সীমান্তে বিভিন্ন তৎপরতা হুমকি মনে করছে না বাংলাদেশ
দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে হামলার শিকার কিশোরের মৃত্যু
আসামির হাতুড়ির আঘাতে দুই পুলিশ আহত

বিজ্ঞাপন

তিনি জানান, গুলিগুলো মূলত ১৯৪০ থেকে ১৯৭০ সালের মধ্যে ভারতীয় বাহিনীতে ব্যবহৃত হতো। কীভাবে এই অস্ত্র ও গুলি সীমান্ত এলাকায় ধানক্ষেতে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে বিজিবি তদন্ত শুরু করেছে।

উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

রেজওয়ান বাপ্পী/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিজিবিসারাবাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

গাইবান্ধায় বাড়িতে লুকানো ৭২ বস্তা ভিজিএফের চাল জব্দ

গাইবান্ধায় বাড়িতে লুকানো ৭২ বস্তা ভিজিএফের চাল জব্দ

গাইবান্ধায় ঝড়ে ৩ শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড

গাইবান্ধায় ঝড়ে ৩ শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড

ইসলামপুর থানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৭ শ্রমিক আহত

ইসলামপুর থানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৭ শ্রমিক আহত