• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মাগুরা

পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীকে থাপ্পর মারায় গ্রাহকের বাড়ির সংযোগ বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমাগুরা
২৬ অক্টোবর ২০২৫, ০৯:৪২
অ+
অ-
পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীকে থাপ্পর মারায় গ্রাহকের বাড়ির সংযোগ বিচ্ছিন্ন

মাগুরার শ্রীপুরে পল্লী বিদ্যুৎ অফিসের পরিচ্ছন্ন কর্মীদের অশোভন আচরণের প্রতিবাদ করায় এক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার উপজেলার শ্রীকোল ইউনিয়নের বরিশাট গ্রামে এ ঘটনা ঘটে। পরবর্তীতে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হলে বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি শ্রীপুর জোনাল অফিসের পরিচ্ছন্নতা কর্মীরা লাইন সঞ্চালনের নিরাপত্তার জন্য গাছপালা পরিষ্কার অভিযানে নামেন। এ সময় তারা গ্রাহক হালিম মোল্লার বাড়ির পাশে থাকা কয়েকটি ফলজ গাছ এমনভাবে কাটতে থাকেন যে গাছগুলো আর বাঁচানো সম্ভব নয়। এতে ক্ষোভ প্রকাশ করেন হালিম মোল্লার স্ত্রী পরিচ্ছন্নতা কর্মীদের অনুরোধ করেন গাছগুলো নষ্ট না করতে। কিন্তু সেই অনুরোধের জবাবে কর্মীরা তার সঙ্গে বাজে আচরণ করেন। 

ভুক্তভোগী হালিম মোল্লা বলেন, আমার স্ত্রী প্রতিবাদ করায় পরিচ্ছন্নতা কর্মীরা বাজে মন্তব্য করেন। পরে আমি ঘটনাটি জানলে তাদের এমন আচরণের প্রতিবাদ জানাই। এরপরই কোনো পূর্বাভাস ছাড়াই আমাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে আছি।

এ বিষয়ে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি শ্রীপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. শামীম হোসেন বলেন, পরিচ্ছন্নতা কর্মীকে থাপ্পর মারার ঘটনার পর সংশ্লিষ্ট পরিবারের বাড়ির বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। ওই পরিবারকে অফিসে ডাকা হয়েছে।তারা রোববার আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন। বিষয়টি আলোচনার মাধ্যমে মীমাংসা হলে সংযোগ পুনরায় চালু করা হবে।

বিজ্ঞাপন

স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যুৎ সেবার নামে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও ভুক্তভোগী পরিবারের বিদ্যুৎ সংযোগ দ্রুত পুনঃস্থাপনের দাবি জানিয়েছে।

তাছিন জামান/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘বাংলাদেশের অর্থনীতি একটি ধ্বংসাবশেষের মধ্যে আছে’

‘বাংলাদেশের অর্থনীতি একটি ধ্বংসাবশেষের মধ্যে আছে’

চুরি করা এটিএম কার্ড দিয়ে ঈদের কেনাকাটা করছিলেন তারা

চুরি করা এটিএম কার্ড দিয়ে ঈদের কেনাকাটা করছিলেন তারা

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙে ২৬ লাখ টাকার মালামাল চুরি

লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙে ২৬ লাখ টাকার মালামাল চুরি