• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নীলফামারী

পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল নানি-নাতনির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনীলফামারী
২৬ অক্টোবর ২০২৫, ১৪:৪৬
অ+
অ-
পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল নানি-নাতনির

নীলফামারীর ডিমলায় মালবাহী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় নানি-নাতনি নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

বিজ্ঞাপন

নিহতরা হলেন- গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ী এলাকার আব্দুর সাত্তারের স্ত্রী সূর্য খাতুন (৫৫) ও তার নাতনি ১৪ দিনের নবজাতক শিশু সামিয়া আক্তার।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সূর্য খাতুন তার নাতনিকে নিয়ে টিকা দিতে বাড়ি থেকে হাসপাতালের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে অপরদিক থেকে দ্রুতগতিতে আসা একটি মালবাহী পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বলেন, মালবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। আমরা গাড়িটি আটক করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনানিহত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নিখোঁজের ৩ দিন পর ইটভাটায় মিলল যুবদল নেতার মরদেহ

নিখোঁজের ৩ দিন পর ইটভাটায় মিলল যুবদল নেতার মরদেহ

চলন্ত ট্রেন ধরতে গিয়ে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

চলন্ত ট্রেন ধরতে গিয়ে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

টাঙ্গাইলে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

টাঙ্গাইলে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

নাটোরে দোকানির পিটুনিতে ক্রেতার মৃত্যু

নাটোরে দোকানির পিটুনিতে ক্রেতার মৃত্যু