• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঢাকা

ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির পাল্টাপাল্টি মামলা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধিসাভার (ঢাকা)
২৯ অক্টোবর ২০২৫, ১৬:০১
অ+
অ-
ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির পাল্টাপাল্টি মামলা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ পৃথক দুইটি মামলা দায়ের করেছে সাভার মডেল থানায়।

বিজ্ঞাপন

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে সাভার মডেল থানায় সিটি ইউনিভার্সিটির পক্ষে রেজিস্ট্রার প্রফেসর মীর আকতার হোসেন ও ড্যাফোডিল ইউনিভার্সিটির পক্ষে সহকারী প্রসাশনিক কর্মকর্তা মো. আফতাব উদ্দিন আহম্মেদ খান পৃথক দুইটি মামলা দায়ের করেন।

সাভার মডেল থানা সূত্র জানা যায়, রাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ হামলা, মারধর, হোস্টেলের সম্পদ ভাঙচুর, ছাত্রদের আটকে রেখে অস্ত্রের মুখে জোরপূর্বক বক্তব্য আদায়সহ বিভিন্ন অভিযোগে  অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অন্যদিকে সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ দুষ্কৃতি, রাহাজানি, ভাঙচুর, অগ্নিসংযোগ  ও চুরির অভিযোগ এনে ফাহাদ নামে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

আরও পড়ুন
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
শিক্ষার্থীদের মারধরের বিচার ও ক্ষতিপূরণ দাবি ড্যাফোডিলের উপাচার্যের

বিজ্ঞাপন

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা ঢাকা পোস্টকে বলেন, দুইটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১ হাজার জনকে আসামি এবং আরেক মামলায় আড়াইশ জনকে অজ্ঞাত উল্লেখ করে আসামি করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। 

উল্লেখ্য, রোববার (২৬ অক্টোবর) রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় ড্যাফোডিল ইউনিভার্সিটির ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে থুথু ফেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরে মধ্যে রাতে ওই ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ড্যাফোডিল ইউনিভার্সিটি শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির ভেতরে প্রশাসনিক ভবন  ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগ করে।

লোটন আচার্য্য/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মামলাবেসরকারি বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

জুলাই হত্যাকাণ্ডহানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার