• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঢাকা

আশুলিয়ায় শ্রীলঙ্কান নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধিসাভার (ঢাকা)
২৯ অক্টোবর ২০২৫, ২০:১৬
অ+
অ-
আশুলিয়ায় শ্রীলঙ্কান নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাভারের আশুলিয়ায় শ্রীলঙ্কার নাগরিক সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার একটি বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তি সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে শ্রীলঙ্কার নাগরিক এবং আশুলিয়ার ডিইপিজেড এলাকার তালিশমান লিমিটেড গার্মেন্টসের কাটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন
ইমাম-খতিবরা সমাজের আলোকবর্তিকা : এ্যানি
নোয়াখালীতে মহিলা জামায়াতের তালিমে হামলা-ভাঙচুরের অভিযোগ
অবমুক্তির দুই দিন পর হেমায়েতের কাছে ফিরে এলো সেই বক 

পুলিশ জানায়, বিকেলে তার সহকর্মী ও বন্ধুরা তাকে মোবাইলে একাধিকবার ফোন করেন। তিনি ফোনটি রিসিভ না করার কারণে সহকর্মীদের মধ্যে সন্দেহ তৈরি হয়। পরে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার ভাড়াবাড়িতে গিয়ে তারা দেখেন, দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করার পরও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। এরপর স্থানীয়রা আশুলিয়া থানা পুলিশকে খবর দেন।

বিজ্ঞাপন

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঢাকা পোস্টকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। নিহতের মরদেহ সুরতহাল করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

লোটন আচার্য্য/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খিলগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

খিলগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর