• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রংপুর

রংপুরের ছাত্রশক্তির আহ্বায়ক ইমতি, সদস্য সচিব হাজিম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকরংপুর
৭ নভেম্বর ২০২৫, ২২:২৯
অ+
অ-
রংপুরের ছাত্রশক্তির আহ্বায়ক ইমতি, সদস্য সচিব হাজিম
ছবি : বাম থেকে- আহ্বায়ক ইমতি, সদস্য সচিব হাজিম।

জাতীয় ছাত্রশক্তির রংপুর মহানগর কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষার্থী ইমতিয়াজ আহম্মদ ইমতিকে আহ্বায়ক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাজিম উল হককে সদস্য সচিব করে কমিটি গঠন করেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ নভেম্বর) সংগঠনের ভেরিফাইড ফেসবুক পেজে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রংপুর মহানগর শাখা কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

কমিটিতে মুখ্য সংগঠক হয়েছেন কারমাইকেল কলেজের শিক্ষার্থী আদনান সামির। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহাম্মদ জামিল হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আরসিসিআইয়ের শিক্ষার্থী আয়ান আহসান সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন। সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয় দপ্তর, প্রচার সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থী সরোজ্জামান সিজান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান নাহিদ, সরকারি বেগম রোকেয়া কলেজের মোছা. মোবাশ্বারা বর্ণমালা এবং হাজী মহসিন সরকারি কলেজের শিক্ষার্থী শাকিল আলম।

বিজ্ঞাপন

যুগ্ম সদস্য সচিব করা হয়েছে সাউথ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ফারহান তানভীর ফাহিম, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মাহদী হাসান অনিক, মাহিগঞ্জ আলিয়া মাদ্রাসার গোলাম আজম রাহুল, কারমাইকেল কলেজের মেহেদী হাসান ও সোহরাওয়ার্দী শিথিলকে।

সংগঠক হিসেবে রয়েছেন রংপুর ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির নাহিদ হাসান খন্দকার, হারাগাছ সরকারি কলেজের মো. নাঈম, বিয়াম মডেল কলেজের সাদিয়া ইসলাম প্রাপ্তি এবং লায়ন্স কলেজের মোজাইদুল ইসলামসহ মোট নয়জন।

আরও পড়ুন
অসময়ের বৃষ্টিতে ধানচাষে বিপর্যয়, দিশেহারা কৃষক
ভোলাহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত
মোবাইলে ভিডিও দেখতে নিষেধ করায় কিশোরীর আত্মহত্যা

বিজ্ঞাপন

এছাড়াও সদস্য পদে রয়েছেন আইইউবির ফয়সাল রহমান ও শাহরিয়ার নওশিন, আরপিআইয়ের আব্দুর রাকিব, রংপুর সরকারি কলেজের সুমন হাসান বিজয় ও মিজানুর রহমান মুন্না।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। আত্মপ্রকাশের আট মাস পর গত ২৩ অক্টোবর বাগছাস বিলুপ্ত হয়। বাগছাস পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণের লক্ষ্যে অনুষ্ঠিত জাতীয় সমন্বয় সভায় নতুনভাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আদর্শিক সহযোগী ছাত্র সংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তি যাত্রা শুরু করে।

ফরহাদুজ্জামান ফারুক/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাতীয় নাগরিক পার্টিরাজনীতিবিদছাত্র রাজনীতিছাত্র আন্দোলনবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

আ.লীগ অগ্নিসন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা করে টিকে থাকতে চেয়েছিল

নাহিদ ইসলামআ.লীগ অগ্নিসন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা করে টিকে থাকতে চেয়েছিল

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে : সারজিস আলম

বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে : সারজিস আলম