• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বগুড়া

বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিবগুড়া
১১ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৪
অ+
অ-
বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনটে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া নাশকতা মামলায় পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন তরফদারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) গভীর রাতে পৌরসভার জিঞ্জিরতলা মহল্লায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। তিনি মৃত আজাহার তরফদারের ছেলে এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

বিজ্ঞাপন

জানা যায়, ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় পশ্চিম ভরনশাহী এলাকার বিএনপির পার্টি অফিসে অনুষ্ঠিত কর্মীসভায় হঠাৎ করে হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটানোসহ অফিসের আসবাবপত্র ভাঙচুর করে এবং বিএনপি নেতাকর্মীদের মারধর করে আহত করে। বিএনপি নেতাদের অভিযোগ ছিল, ক্ষমতাসীন দলের প্রভাবে তখন মামলা করতে পারেননি তারা।

আরও পড়ুন
র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট
এআই প্রযুক্তির মাধ্যমে ছবি তৈরি করে অপপ্রচার করা হচ্ছে
‘আল্লাহ আমার ছাওয়ালের মরা মুখটাও দেখালা না’

পরবর্তী সময়ে গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিবর্তনের পর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে চলতি বছরের ২৬ জানুয়ারি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭৮ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ জানিয়েছে, তদন্তে আল আমিন তরফদারের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

বিজ্ঞাপন

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী বলেন, এজাহারে তার নাম না থাকলেও তদন্তে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারআওয়ামী লীগবিএনপিরাজনীতিবিদপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার

ছেলের বাঁশের খুঁটির আঘাতে বাবার মৃত্যু, মা-মেয়ে হাসপাতালে

ছেলের বাঁশের খুঁটির আঘাতে বাবার মৃত্যু, মা-মেয়ে হাসপাতালে

চট্টগ্রামে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার

চট্টগ্রামে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার