• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কক্সবাজার

ইতিবাচকভাবে কক্সবাজারকে তুলে ধরতে হবে : চসিক মেয়র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকক্সবাজার
১০ জানুয়ারি ২০২৬, ১৮:২৩
অ+
অ-
ইতিবাচকভাবে কক্সবাজারকে তুলে ধরতে হবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, গত ১৬ বছর ধরে কক্সবাজারকে ইয়াবার স্বর্গরাজ্য হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এই ব্র‍্যান্ডিং থেকে সরে আসতে হবে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ। তাই সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখতে হবে এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কক্সবাজারকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে।

বিজ্ঞাপন

শনিবার (১০ জানুয়ারি) সকালে কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত ‘বিচ ক্লিনআপ ক্যাম্পেইন’ শীর্ষক পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের (ইপসা) উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক এই কর্মসূচি চলাকালে মেয়র পর্যটকদের সঙ্গে কথা বলেন এবং সৈকত পরিচ্ছন্ন রাখার বিষয়ে পরামর্শ দেন।

এ সময় ইপসার পরিচালক ড. আরিফুর রহমান, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান লায়ন মুজিবুর রহমান এবং ছাত্রদল নেতা ডা. মাহামুদুল হক জনি অংশ নেন। এছাড়াও ট্যুরিস্ট পুলিশ ও বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ইফতিয়াজ নুর নিশান/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পর্যটন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইউটিউব ভিলেজসহ কুষ্টিয়ার যে ৭ দর্শনীয় স্থানে যেতে পারেন ঈদের ছুটিতে

ইউটিউব ভিলেজসহ কুষ্টিয়ার যে ৭ দর্শনীয় স্থানে যেতে পারেন ঈদের ছুটিতে

ঈদের ছুটিতে চাঁপাইনবাবগঞ্জের যে স্থানগুলো ঘুরে দেখতে পারেন

ঈদের ছুটিতে চাঁপাইনবাবগঞ্জের যে স্থানগুলো ঘুরে দেখতে পারেন

ঈদের ছুটিতে ভ্রমণবিলাসীদের পছন্দ রংপুরের ‘ভিন্ন জগত’

ঈদের ছুটিতে ভ্রমণবিলাসীদের পছন্দ রংপুরের ‘ভিন্ন জগত’

ঈদে পর্যটকদের জন্য প্রস্তুত বরগুনার ডজনখানেক দর্শনীয় স্থান

ঈদে পর্যটকদের জন্য প্রস্তুত বরগুনার ডজনখানেক দর্শনীয় স্থান