জামায়াতকে সমর্থন জানালেন গণঅধিকারের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলামকে সমর্থন জানিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা।
রোববার (৮ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের নাগেশ্বরী ডি এম একাডেমি ফুটবল মাঠে উপজেলা জামায়াতের আয়োজনে নির্বাচনী জনসভায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন তিনি।
জনসভায় বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার আমির আজিজুর রহমান সরকার, কুড়িগ্রাম-১ আসনে জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম, জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুল মতিন ফারুকী, গণঅধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা প্রমুখ।
এ সময় গণঅধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা জামায়াত প্রার্থীকে সমর্থনের জানিয়ে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশ পরিচালনার ভবিষ্যৎ রূপরেখা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।
আমি জামায়াতের প্রার্থীর কাছে আমার দাবি আমি যে জনগণকে প্রতিশ্রতি দিয়েছি তা যেন বাস্থবায়ন করেন।
প্রসঙ্গত, কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কুড়িগ্রাম-১ আসনে রয়েছেন ছয়জন প্রার্থী।
মমিনুল ইসলাম বাবু/এসএইচএ