খাগড়াছড়িতে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৫৩.৫০ শতাংশ

খাগড়াছড়ি জেলায় দুপুর ২টা পর্যন্ত ৫৩ দশমিক ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন।
তিনি জানান, এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল সাড়ে ৭টা থেকে একটানা ভোটগ্রহণ চলছে। শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখর ভাবে ভোট দিচ্ছেন ভোটাররা।
আরও পড়ুন
খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার ২০৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। নির্বাচনকে ঘিরে জেলায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া জেলার ৯টি উপজেলায় ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন।
মোহাম্মদ শাহজাহান/এমআইকে