পাবনা-৫ আসন
১১৭ কেন্দ্রের ফলাফলে এগিয়ে শিমুল বিশ্বাস

পাবনা-৫ আসনে ১১৭ কেন্দ্রের ভোটের ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এগিয়ে আছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টায় ১১৭টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩১ হাজার ৪৭৯ ভোট পেয়েছেন।
পাবনা সদর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা তামারা তাসবিহ বিষয়টি নিশ্চিত করেছেন।
শিমুল বিশ্বাসের নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৪৫৪ ভোট।
পাবনা সদর-৫ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ৪৪। এদের মধ্যে পুরুষ ২ লাখ ৬৬ হাজার ৪৩৮ ও নারী ২ লাখ ৬১ হাজার ৬০৩। মোট ভোটকেন্দ্র ১৬৩।
রাকিব হাসনাত/আরএআর