ফেনীর তিনটি আসনেই ভোটের ফলাফলে এগিয়ে বিএনপি

ফেনীর তিনটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা ভোটের ফলাফলে এগিয়ে আছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে এমন চিত্র দেখা গেছে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ফেনী-১ আসনে ৬০ কেন্দ্রে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল আলম মজনু ৬৫ হাজার ৭১৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে ৩৯ হাজার ৮৪৯ ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৮৫ হাজার ৬৫২ জন। ভোটগ্রহণের হার ৫৬ দশমিক ৪১ শতাংশ। আসনটিতে মোট ১২১টি কেন্দ্র রয়েছে।
ফেনী-২ আসনে ৬২ কেন্দ্রে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন ৫৮ হাজার ১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ঈগল প্রতীকে ৩১ হাজার ৯৮৩ ভোট পেয়েছেন। আসনটিতে মোট ভোটার ছিল ৪ লাখ ৩৭ হাজার ৭৮ জন। ভোটগ্রহণের হার ৪৯ দশমিক ০২ শতাংশ। আসনটিতে মোট ১৪৬টি কেন্দ্র রয়েছে।
এছাড়া ফেনী-৩ আসনে ৫৬ কেন্দ্রে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু ৫৪ হাজার ২৭৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক দাঁড়িপাল্লা প্রতীকে ৩৮ হাজার ৩২৬ ভোট পেয়েছেন।
এ আসনে মোট ভোটার ছিল ৫ লাখ ৮ হাজার ১৯৪ জন। ভোটগ্রহণের হার ৫৪ দশমিক ৪৭ শতাংশ। আসনটিতে মোট ১৬১টি কেন্দ্র রয়েছে।
তারেক চৌধুরী/এনটি