চট্টগ্রাম-১৩ : বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম বিজয়ী

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলি) আসনে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সরওয়ার জামাল নিজাম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে আসনটির মোট ১১৮ কেন্দ্রে তিনি পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৪৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুন্নী জোট সমর্থিত মোমবাতি প্রতীকের প্রার্থী এসএম শাহজাহান ৫৪ হাজার ৬২৭ ভোট পেয়েছেন।
এছাড়া ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী ৩৪ হাজার ৩৫ ভোট।
এমআর/এমএন