বিজ্ঞাপন

শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির জয়জয়কার

অ+
অ-
শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির জয়জয়কার

শেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৩ সদস্যের নির্বাহী পরিষদের সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট এএইচএম নুরে আলম হীরা।

বিজ্ঞাপন

রোববার (২৯ মার্চ) বিকেলে জেলা আইনজীবী সমিতির ২ নম্বর বার ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ, জেলা আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান, বিদায়ী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছামিউল হক আতাহারসহ নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন—সহসভাপতি পদে অ্যাডভোকেট আদিলুজ্জামান আদিল ও অ্যাডভোকেট মো. ফরহাদ আলী; সহসাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আল-আমীন ও অ্যাডভোকেট মো. সাব্বির হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট শাহরিয়ার হোসেন আরিফ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট ফয়সাল আহমেদ নূর, অডিটর পদে অ্যাডভোকেট মোস্তফা আশেকুজ্জামান বুলবুল।

বিজ্ঞাপন

এ ছাড়া, নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট রাকিবুল হাসান, অ্যাডভোকেট আব্দুস সবুর, এ ওয়াহিদ রাকু ও অ্যাডভোকেট তাহমিনা আক্তার।

নির্বাচিতদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ জন বিএনপিদলীয়, আর অপর দুইজন জামায়াত ও এনসিপি সমর্থিত বলে জানা গেছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আইনজীবী সমিতির সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। একই সঙ্গে সমিতির কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেছেন তারা।

বিজ্ঞাপন

মো. নাইমুর রহমান তালুকদার/এএমকে

বিজ্ঞাপন