বিজ্ঞাপন

সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে মালামাল জব্দ

অ+
অ-
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে মালামাল জব্দ

সুন্দরবনে বনদস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও দস্যুতার কাজে ব্যবহৃত মালামাল জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। 

বিজ্ঞাপন

সোমবার (৩০ এপ্রিল) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের মোংলা উপজেলার সীমান্ত খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই আস্তানা ধ্বংস করা হয়।

এ সময় আস্তানা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ওয়াকি-টকি, ২৭টি প্লাস্টিকের ড্রাম, দুইটি সোলার প্যানেল, ২টি ব্যাটারি, ৪টি টর্চ লাইটসহ অন্যান্য আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়।  

কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত ছোট সুমন বাহিনীর সদস্যরা সুন্দরবনের গহিনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভাব হয়নি। জব্দকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস-অপরাজেয় বাংলা‘র নির্বাহী কর্মকর্তা লে. খালিদ সাইফুল্লাহ।

বিজ্ঞাপন

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বনদস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও দস্যুতার কাজে ব্যবহৃত মালামাল জব্দ করা হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

মোহাম্মদ মিলন/এমএন