বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

অ+
অ-
সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

সিরাজগঞ্জ জেলায় জনদুর্ভোগ লাঘব ও জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ ও বিতরণের লক্ষ্যে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেখানে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৩২ ধারা অনুযায়ী সকল প্রকার ফিটনেসবিহীন এবং অনুমোদনবিহীন যানবাহনের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ড্রাইভিং লাইসেন্স বা হেলমেটবিহীন অবস্থায় মোটরযান চালানোও নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্যকারী চালক বা যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন খন্দকার ঢাকা পোস্টকে বলেন, এমনিতেই ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের চলাচল নিষিদ্ধ। এখন আমরা এটি আরও জনসচেতনতা বৃদ্ধি করার জন্য করছি। 

বিজ্ঞাপন

নাজমুল হাসান/এসএইচএ 

বিজ্ঞাপন