বিজ্ঞাপন

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৭

অ+
অ-
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পৃথক পাঁচটি সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও অনেকে। আহতদের বিভিন্ন হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল) ভোররাত থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কের দাউদকান্দি, চান্দিনা, বুড়িচং ও চৌদ্দগ্রাম এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তারা সাতজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, দাউদকান্দির উপজেলার সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) ও মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তারা পেশায় অটোরিকশাচালক ছিলেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লালপুর গ্রামের মো. জহিরুল ইসলাম (মইন) (২৭) এবং মেহেরপুর সদর উপজেলার কেশবপুর গ্রামের মো. সোহেল রানা (৩৫), চান্দিনা পৌরসভার রাড়িরচরের বাবুল মিয়ার ছেলে ও স্থানীয় বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ইবনে তাইম (১৪), নেয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে ওমর ফারুক (৩৯) ও চৌদ্দগ্রাম উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা হাজেরা খাতুন (৭০)।

বিজ্ঞাপন

দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, বুধবার ভোরে সিএনজিচালিত একটি অটোরিকশায় চালকসহ ছয়জন চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সোলেমান লেংটার মেলা থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় দাউদকান্দির কানড়া এলাকার মহাসড়কে তাদের বহনকারী অটোরিকশাটি উল্টো পথে আসা অজ্ঞাত গাড়ির ধাক্কায় বারেক ও মোস্তফা ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও চারজন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়নামতি হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) আব্দুল মমিন বলেন, বুধবার ভোর পৌনে ৪টার দিকে কুমিল্লার নিমসার বাজার-সংলগ্ন ঢাকামুখী লেনের ইউটার্ন এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের গাড়ির পেছনে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুই পরিবহনের চালক জহিরুল ইসলাম (মইন) ও সোহেল রানা মারা যান। এ ঘটনায় আহত হয় আরও একজন। নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) রুহুল আমিন বলেন, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কোচিং শেষে বাড়ি ফেরার পথে চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় চট্টগ্রামমুখী লেনে মহাসড়ক পারাপারের সময় লরিচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারায় নবম শ্রেণির ছাত্র ইবনে তাইম। সে চান্দিনা পৌরসভার রাড়িরচর এলাকার বাবুল মিয়ার ছেলে এবং বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

মিয়া বাজার হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) সাহাব উদ্দিন বলেন, মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার গাংরা এলাকায় ভোর পৌনে ৫টার দিকে ঢাকামুখী লেনে বিকল হয়ে পাড়া একটি কাভার্ডভ্যানের পেছনে আপর একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিকল হওয়া কাভার্ডভ্যানের চালক ওমর ফারুক মারা যান। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং কাভার্ডভ্যানটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

তিনি আরও বলেন, দুপুর সোয়া ১২টার দিকে চৌদ্দগ্রাম উপজেলা সদরে মহাসড়ক পারাপারের সময় সোনালী ব্যংকের সামনে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা হাজেরা খাতুন (৭০) কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটাস্থলেই মারা যান। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

আরিফ আজগর/এএমকে

বিজ্ঞাপন