খুলনার রূপসায় বাসের ধাক্কায় লিলি কুন্ডু (৪৯) নামের এক নারী নিহত হয়েছেন। একইসঙ্গে নিহত ওই নারীর স্বামী অমর কুন্ডু আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার নৈহাটি ইউনিয়নের আহমদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত নারী খুলনার বটিয়াঘাটা উপজেলার গোরম্বা গ্রামের বাসিন্দা। এই দম্পতি বাগেরহাটের রামপাল উপজেলা ইউএনও অফিসের পেছনে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (৩ এপ্রিল) বাংলাদেশ আই হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন লিলি কুন্ডু। পথে আমদাবাদ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি বাস (ঢাকা মেট্রো-জ ১১-২০৮৫) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা লিলি কুন্ডু সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় নিহতের স্বামীকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, এ ঘটনায় বাসচালক সাগরকে (২৬) আটক করেছে পুলিশ। একইসঙ্গে বাসটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মোহাম্মদ মিলন/এসএইচএ
