বিজ্ঞাপন

খুলনায় ৩টি ভ্যানে নিয়ে যাচ্ছিল ৬ ড্রাম তেল

অ+
অ-
খুলনায় ৩টি ভ্যানে নিয়ে যাচ্ছিল ৬ ড্রাম তেল

জুম্মার নামাজ আদায়ে মসজিদে যাওয়ার পথে ৩টি ভ্যানে বহনকৃত ৬ ড্রাম অবৈধ সন্দেহে জ্বালানি তেল জব্দ করে পুলিশের কাছে দিয়েছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে খুলনা মহানগরীর খালিশপুরে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেল জানায়, সন্দেহজনকভাবে ভ্যানে করে জ্বালানি তেল পরিবহন করতে দেখে তিনি তাৎক্ষণিকভাবে ভ্যানগুলো থামান এবং বিষয়টি যাচাই করেন। এ সময় বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় জ্বালানি তেলগুলো জব্দ করা হয়। পরবর্তীতে তিনি ঘটনাস্থলে পুলিশকে খবর দেন এবং জব্দকৃত ৬ ড্রাম তেলসহ ভ্যানগুলো পুলিশের কাছে হস্তান্তর করেন।

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, ভ্যানে তেল নিয়ে যাওয়ার বিষয়টি হুইপের সামনে পড়েছে। পরে আমরা ওই তেল জব্দ করে থানায় এনেছি। এখন কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। কাগজপত্র সঠিক না থাকলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

মোহাম্মদ মিলন/এসএইচএ 

বিজ্ঞাপন