বিজ্ঞাপন

বগুড়ায় আহত বিএনপি নেতার পাশে দাঁড়ালেন তারেক রহমান

অ+
অ-
বগুড়ায় আহত বিএনপি নেতার পাশে দাঁড়ালেন তারেক রহমান

বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতায় গুরুতর আহত ইউনিয়ন বিএনপি নেতা মাসুদ রানার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২ লাখ টাকার একটি চেক মাসুদ রানার হাতে তুলে দেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন। এ সময় তার ব্যক্তিগত তহবিল এবং স্থানীয় নেতা-কর্মীদের কাছ থেকে সংগ্রহ করা আরও ১ লাখ ৫০ হাজার টাকা নগদ সহায়তাও মাসুদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন কর্মীবান্ধব ও মানবিক নেতা। কোনো কর্মী বিপদে পড়লে তিনি দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেন। মাসুদ রানার চিকিৎসার জন্য আবেদন করার পরপরই তিনি সহায়তা প্রদান করেছেন।

তিনি আরও বলেন, একটি চোখের ক্ষতি অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে দুঃসময়ে পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবিক দায়িত্ব।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি রাতে নন্দীগ্রাম উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের পারশন গ্রামে ভোট সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা গুরুতর আহত হন এবং তার একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আব্দুল মমিন/এসএমডব্লিউ

বিজ্ঞাপন