বিজ্ঞাপন

শিশুটি তার বাবা-মায়ের কাছে ফিরতে চায়

অ+
অ-
শিশুটি তার বাবা-মায়ের কাছে ফিরতে চায়

ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড় এলাকা থেকে পথ হারানো আনুমানিক ৪ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার দুপুরে শিশুটিকে একা একা ঘোরাফেরা করতে দেখে পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিজ্ঞাপন

শিশুটি তার নাম, বাবা ও মায়ের নাম কিংবা বাড়ির ঠিকানা বা পরিবারের কোনো তথ্য জানাতে পারেনি বলে জানিয়েছে পুলিশ। তবে শিশুটি তার বাবা-মায়ের কাছে ফিরে যেতে চায়। মিষ্টি চেহারার শিশুটি বর্তমানে ফরিদপুর কোতোয়ালি থানার হেফাজতে রয়েছে। শিশুটির পরনে বেগুনি রঙের টি-শার্ট ও ধূসর রঙের একটি ফুলপ্যান্ট রয়েছে।

শিশুটির প্রকৃত পরিচয় শনাক্ত করতে এবং পরিবারের সদস্যদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। এ বিষয়ে কোনো অভিভাবক বা স্বজন শিশুটির খোঁজ পেলে দ্রুত কোতোয়ালি থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে শিশুটিকে তার পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, সন্তান হারানো কোনো অভিভাবকের এ খবর চোখে পড়লে ওসি কোতোয়ালির নম্বরে (০১৩২০০৯৭৩৮০) যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।

বিজ্ঞাপন

জহির হোসেন/এমএএস

বিজ্ঞাপন