বিজ্ঞাপন

ডাম্প ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আপন দুই ভাইয়ের

অ+
অ-
ডাম্প ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আপন দুই ভাইয়ের

নীলফামারীতে ডাম্প ট্রাকের ধাক্কায় আপন দুই ভাই নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সদর উপজেলার পশ্চিম কুচিয়ার মোড় দোলা পাড়া এলাকার তরিকুল ইসলাম বাবুর বড় ছেলে শিহাব হোসেন (১৬) ও তার ছোট ছেলে ছোয়াদ হোসেন (৬)। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে তারা তিনজন রাস্তা পার হচ্ছিল। এ সময়ে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি ডাম্প ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। এ সময় চালক দ্রুত গতিতে ট্রাকটি চালিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বিজ্ঞাপন

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ডাম্প ট্রাক ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়ি ও ঘাতক চালককে ধরতে আমরা চেষ্টা করছি।

শাহজাহান ইসলাম লেলিন/আরকে

বিজ্ঞাপন