বিজ্ঞাপন

খুলনায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

অ+
অ-
খুলনায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৮টার দিকে নগরীর দৌলতপুর রেলিগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে রেলগেট এলাকায় একটি দ্রুতগামী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসটিকে আটকে ফেলে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ বাসটিকে জব্দ করেছে। তবে চালক পালিয়ে যায়।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

বিজ্ঞাপন

মোহাম্মদ মিলন/এসএইচএ