• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে হবে ‘ম্যাংগো ফেস্টিভ্যাল’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৬ জুলাই ২০২৫, ১৮:৫০
অ+
অ-
আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে হবে ‘ম্যাংগো ফেস্টিভ্যাল’

নওগাঁর সাপাহারে আগামী ১৮ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫’। “আমের বাণিজ্যিক রাজধানী সাপাহার, নওগাঁ”—এই স্লোগানে জেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উৎসবটি বসবে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে।

বিজ্ঞাপন

উৎসবে থাকবে আম বিক্রয় ও প্রদর্শনীসহ বিভিন্ন স্টল। ক্রেতারা বিশেষ ছাড়ে আম কিনতে পারবেন। মেলায় থাকবে তাৎক্ষণিক কুরিয়ার সার্ভিস, যার মাধ্যমে দেশ-বিদেশে আম পাঠানো যাবে। থাকবে আম দিয়ে তৈরি খাবারের স্টল, আম চাষিদের প্রোফাইল ও অনলাইন সরবরাহকারীর তথ্যসমৃদ্ধ স্টল।

আরও পড়ুন

সরকারি কোষাগারে সরাসরি ‘এ চালানে’ শুল্ক-কর দেওয়ার সুবিধা 
সবজির দামে উত্তাপ, মাংসের দরও বাড়তি
স্থানীয় শিল্পে খুচরা যন্ত্রাংশ আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহার

ফেস্টিভালে ১০০ জন অংশগ্রহণকারীর জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ সেশন আয়োজন করা হবে। প্রশিক্ষণে আমের রোগবালাই প্রতিরোধ, উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি আম রপ্তানি এবং বাজার সম্প্রসারণ নিয়ে উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হবে, যেখানে অংশ নেবেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন

dhakapost

প্রতিদিন বিকেলে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আমভিত্তিক ভোজন প্রতিযোগিতা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, “সাপাহারে যে পরিমাণ আম উৎপাদিত হয়, তা দিয়ে সারা বছর শিল্পকারখানা চলতে পারে। অথচ চাষিরা এখনো ন্যায্য দাম থেকে বঞ্চিত। এই উৎসবের মাধ্যমে সাপাহারকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্য আমাদের।”

জানা গেছে, সাপাহারে বর্তমানে ২০ হাজারের বেশি আম চাষি রয়েছেন। প্রায় ১০ হাজার হেক্টর জমিতে আম চাষ হয়। গত বছর এখানে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার ব্যাংক লেনদেন এবং ৫ হাজার কোটি টাকার নগদ লেনদেন হয়েছে আমকে ঘিরে।

বিজ্ঞাপন

dhakapost

প্রথমবারের মতো ম্যাংগো ফেস্টিভ্যাল সফল হলে সাপাহারের আম দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও পৌঁছাবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এই উদ্যোগ স্থানীয় অর্থনীতিতে বড় অবদান রাখবে বলে বিশ্বাস চাষি ও ব্যবসায়ীদের।

এসআই/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আমঅর্থনীতিরপ্তানিবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কৃষি পর্যটনে সম্ভাবনার স্বপ্ন

কৃষি পর্যটনে সম্ভাবনার স্বপ্ন

যুদ্ধ-সহিংসতা অর্থনীতিতে প্রভাব ফেলে কীভাবে?

যুদ্ধ-সহিংসতা অর্থনীতিতে প্রভাব ফেলে কীভাবে?

‘বাংলাদেশের অর্থনীতি একটি ধ্বংসাবশেষের মধ্যে আছে’

‘বাংলাদেশের অর্থনীতি একটি ধ্বংসাবশেষের মধ্যে আছে’

যুদ্ধের প্রেক্ষাপটে দেশের অর্থনীতিতে প্রভাব নিয়ে ডিসিসিআইয়ের উদ্বেগ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাতযুদ্ধের প্রেক্ষাপটে দেশের অর্থনীতিতে প্রভাব নিয়ে ডিসিসিআইয়ের উদ্বেগ